একই পোশাকে মিঠাই খ্যাত সৌমিতৃষা অন্যদিকে রয়েছে রাধাকৃষ্ণ খ্যাত জ্যাসমিন! দুই অভিনেত্রীর মধ্যে কাকে মনে ধরছে দর্শকের?

সম্প্রতি শেষ হয়েছে ধারাবাহিক মিঠাই (Mithai)। জি বাংলা (Zee Bangla) চ্যানেলের এখনো অব্দি সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ছিল এটি। এই ধারাবাহিকটি যে কারণগুলোর জন্য দর্শকদের এত ভালবাসা পেয়েছে তার মধ্যে অন্যতম হলো ধারাবাহিকের নায়িকা মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু।
মিঠাই এর জনপ্রিয়তা
ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন থেকেই নিজের সুন্দর অভিনয় এবং ঝলমলে একটি চরিত্রের মাধ্যমে মিঠাই মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। তারপর ধীরে ধীরে পার হয়ে গেছে অনেকখানি সময় আর তার সাথে মিঠাইও পৌঁছে গিয়েছে দর্শকদের মনের মনিকোঠায়। গুণের সাথে সাথে অত্যন্ত রূপবতী এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যা যথেষ্ট ঈর্ষণীয়।
View this post on Instagram
জনপ্রিয় অভিনেত্রী জ্যাসমিন
অন্যদিকে অভিনেত্রী জ্যাসমিন তাঁর অভিনয় কেরিয়ার শুরু করেন থিয়েটার দিয়ে। তারপর টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে টেলিভিশনে অভিনয় করছেন জ্যাসমিন। অভিনেত্রী ফেসবুক-ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়। তাঁর ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। জ্যাসমিনের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চরায়। টেলি পাড়ায় ডাকসাঁইটে সুন্দরী বলেই পরিচিত জ্যাসমিন।
View this post on Instagram
একই পোশাকে দুই অভিনেত্রী
কিন্তু হঠাৎ এনাদের নিয়ে কথা হচ্ছে কেন? কারণ দর্শকদের চোখে পড়েছে একই পোশাকে এই দুই অভিনেত্রীর ছবি। যেখানে দেখা যাচ্ছে এই দুই অভিনেত্রীই পরিধান করেছেন লাল রংয়ের একটি লং ড্রেস যেটি প্রায় একই রকম দেখতে। এটা দেখার পরেই দর্শকমহল ভাগ হয়ে গিয়েছেন দুই মেরুতে। কেউ বলছেন সবচেয়ে সুন্দরী সৌমি আবার কেউ বলছেন বেশি সুন্দর লাগছে জ্যাসমিনকে।
টেলিভিশনের এই অভিনেতা অভিনেত্রীরা নিজেদের অভিনয় এবং সৌন্দর্যের মাধ্যমে দর্শকদের এত কাছাকাছি চলে আসেন যে তারা কী পরছেন, কী খাচ্ছেন, কাকে ডেট করছেন এই সব কিছুর প্রতি তাদের আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। আর নিজেদের পছন্দ অনুযায়ী অভিনেতা অভিনেত্রীদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান দর্শকরা। তবে এই মুহূর্তে কাকে বেশি সুন্দর লাগছে সেই প্রশ্নটা দর্শকদের জন্যই তোলা রইল। সৌমিতৃষা নাকি জ্যাসমিন?

