ঝগড়া হলে মধুবনী রাজাকে বাগানে নিয়ে গিয়ে কী করে জানলে ভয় পেয়ে যাবেন আপনিও!

টেলিভিশনের জনপ্রিয় জুটি রাজা গোস্বামী (Raja Goswami) ও মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। জনপ্রিয় সিরিয়াল ‘ভালোবাসা ডট কম’-র ওম তোরাকে কে না চেনে? মেগা সিরিয়ালের থেকেই সম্পর্কে জড়ান তাঁরা। জীবনের নানা মুহূর্ত সকলের সামনে তুলে ধরেন তাঁরা। নিয়মিত ভ্লগ করেন দু’জনে মিলে। এমনকী অভিনয়ের পাশাপাশি ব্যবসাও রয়েছে তাঁদের। একরত্তি ছেলে কেশবকে নিয়ে সুখের সংসার।

মধুবনীর সুখের সংসার

তারকাদের মধ্যে সম্পর্ক ভাঙা- জোড়া লাগা যেন, রোজকার ঘটনা। যেখানে চারদিকে এত সম্পর্কে ভাঙনের খবর পাওয়া যায়, সে সময় মধুবনী- রাজার সম্পর্কের সমীকরণ ঠিক কেমন? কিছুদিন আগে শেয়ার করেছিলেন মধুবনী। প্রেম থেকে বিয়ে এবং দাম্পত্যের নানা মুহূর্তদের একসাথে করে, একটি ভিডিও তৈরি করেন তিনি এবং অতঃপর সোশ্যাল মিডিয়ায় সেটি শেয়ার করেছিলেন মধুবনী।

ক্যাপশনে তিনি লেখেছিলেন, “অহংকার করে বলছি না, কিন্তু সত্য এমনই জিনিস, যা স্বীকার না করে উপায়ও নেই, তাই নয় কি? আজকের এই ধরা ছাড়ার যুগে, আমাদের যুগল সত্যিই বিরল। ঈশ্বরের কাছে অশেষ ধন্যবাদ, আমরা জীবনের সঠিক সময়ে, দু’জন দু’জনকে খুঁজে পেয়েছি। তারই আশীর্বাদে আমরা ৭০ জন্ম বা তারও পরে যদি পৃথিবীতে ফিরতে হয়, একসাথে পথ চলব। এমনকি, যখন আর পৃথিবীতে ফিরতে হবে না, তখনও একসাথেই থাকব।”

২০১৬ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেছিলেন এই জনপ্রিয় টেলিভিশন জুটি। ‘বেহুলা’, ‘ফাগুন বউ’, ‘সাত ভাই চম্পা’, ‘ভানুমতীর খেল’-র মত অনেক সিরিয়ালে অভিনয় করেছেন মধুবনী। অন্যদিকে রাজার কেরিয়ারেও রয়েছে অনেকগুলি হিট মেগা। ‘সত্যমেব জয়তে’, ‘ইরাবতির চুপকথা’, ‘চিরদিনই আমি যে তোমার’, ‘গোপাল ভাঁড়’ ও ‘খরকুটো’ মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে খুব বেশি দিন ধারাবাহিক চালিয়ে যেতে পারবেন কিনা রাজা সেই নিয়ে এবার সন্দেহ প্রকাশ করছে দর্শকরা। ঝগড়া হলে মধুমনি যা করে সেই নিয়ে রীতিমতো ভয় পেয়ে রয়েছেন ভক্তরা।

ঝগড়া হলে রাজার সাথে কি করেন মধুবনী

ঝগড়া হলে রাজাকে বাগানে পুঁতে দেবেন তিনি। এমনটাই বোঝালেন একটি রিল ভিডিওর মাধ্যমে। এখন সব তারকারায় মজার মজার রিল বানিয়ে তাদের ভক্তদের আনন্দ প্রদান করে আর এটাও ছিল এমনই একটি রিল। যেখানে দেখা যায় মধুবনী বলছে ঝগড়া হয়েছে বলে সে তার স্বামীকে বাগানে পুঁতে দিয়েছে। এই কান্ড দেখে হাসির রোল দর্শকম মহলে।

Back to top button