আবার ছোট পর্দায় ফিরছে ক্রুশল আহুজা, আপনি যদি হয়ে থাকেন অভিনেতার ভক্ত তাহলে এক্ষুনি দেখে নিন এই খবর

বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক ক্রুশল আহুজা (Krushal Ahuja)। ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকের (Bengali Serial) সুবাদে আজও সবার মনে ঘর করে রয়েছেন কর্ণ। এই সিরিয়াল শেষ হওয়ার পর একদম জাতীয় টেলিভিশনে দেখা মিলেছে এই হ্যান্ডসাম নায়কের। জি টিভির ‘রিসতো কা মাঞ্ঝা’য় দেখা গিয়েছিল ক্রুশলের।
গত কয়েক মাস ধরেই টেলিপাড়ায় জোর গুঞ্জন শীঘ্রই বাংলা টেলিভিশনের ফিরছেন নায়ক। এইবার সেই গুঞ্জন হতে চলেছে সত্যি। জানা গিয়েছে ম্যাজিক মোমেন্ট প্রোডাকশন হাউজের আওতায় আসতে চলেছে একটি জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকের নির্মাতা হতে চলেছেন লীনা গাঙ্গুলী এবং শৈবাল ব্যানার্জি।
ঘটল দর্শকদের অপেক্ষার অবসান
বেশ কিছুদিন আগেই দর্শকদের জানানো হয়েছিল ম্যাজিক মোমেন্ট তাদের একটি জনপ্রিয় ধারাবাহিকের হিন্দি রিমেক করতে চলেছেন। ধারাবাহিকটি হলো জল নুপুর। এই ধারাবাহিকের রিমিকের মাধ্যমেই হিন্দি ইন্ডাস্ট্রিতে ডেভিউ করতে চলেছে এই প্রোডাকশন হাউজ। কিছুদিন আগেই ধারাবাহিকটি শুটিংয়ের জায়গা দেখতে গিয়েছিলেন স্বয়ং লীনা গাঙ্গুলী।

নতুন ধারাবাহিকে ক্রুশল
এইবার সেই ধারাবাহিকেই নায়কের চরিত্রে দেখা মিলতে চলেছে সবার প্রিয় ক্রুশল আহুজার। সম্ভবত স্টার প্লাসে আসতে চলেছে এই ধারাবাহিক। প্রিয় ধারাবাহিকটিকে পুনরায় দেখার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে দর্শকরা কি জানেন ধারাবাহিকের নায়িকা কে? হিন্দি ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় মুখ হচ্ছেন এই নায়িকা।

অপেক্ষায় গোটা দর্শক মহল
এই ধারাবাহিকে ক্রুশলের নায়িকা হিসেবে দেখা যেতে চলেছে অত্যন্ত জনপ্রিয় এক নায়িকা হীবা নবাবকে। এর আগে তাকে “ও তো হ্যায় আলবেলা” ধারাবাহিকে দেখা গিয়েছিল। তবে কবে এবং কখন থেকে এই ধারাবাহিকটির সম্প্রচার শুরু হবে সেই সম্পর্কে এখনো অব্দি বিশেষ কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি দর্শকদের আনন্দ দিতে নতুন মোড়কে আসছে জলনুপুর ধারাবাহিক।

