‘বন্ধুত্ব থেকে চার বছরের সম্পর্ক , লিভ ইন রিলেশনশিপে থাকার ফলে অনেক কথা শুনতে হয়েছে’, নিজের সম্পর্ক নিয়ে অকপট ‘ইচ্ছে পুতুলে’র ময়ূরী

বাংলা টেলিভিশনে বহু নতুন অভিনেতা অভিনেত্রী বর্তমানে দর্শকের নজর কাড়ছে। তাদের সাবলীল অভিনয় প্রথম থেকেই দর্শকের মনে জায়গা করছে। আর এমনই একজন অভিনেত্রী হলেন ‘ধূলোকণা’র চড়ুই অর্থাৎ অভিনেত্রী শ্বেতা মিশ্র। বর্তমানে তাকে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিকে। তবে বাস্তব জীবনে মনের মানুষ কে শ্বেতার? সে কথা সম্প্রতি এক ডিজিটাল মিডিয়াকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
বহরমপুরে জন্ম শ্বেতার। স্কুলও শেষ করেন বহরমপুরে। তারপর স্কটিশ চার্চ থেকে স্নাতক পাশ করে চাকরি করতে ঢুকে যান অভিনেত্রী। কিন্তু ছোট থেকে অভিনেত্রী হওয়ার পরিকল্পনাও ছিল না তাঁর। মঞ্চে অভিনয় করার সূত্রে ছোট পর্দায় সুযোগ পান শ্বেতা। প্রথমে ‘কালর্স বাংলা’-য় ‘জাহানারা’ ধারাবাহিকে অভিনয় করেন। তারপরে একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।
তবে ছোট পর্দা ছাড়াও অভিনেত্রী এরই মধ্যে বড় পর্দায় কাজ করেছেন। জানা যায় বিজ্ঞাপনে কাজের সূত্রেই বড়পর্দায় ডাক আসে তার। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরিচালিত ‘প্রেম-টেম’ ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে তারপর স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’তে চড়ুইয়ের ভূমিকায় অভিনয় করে অগাধ ভালোবাসা পেয়েছেন দর্শকের। প্রথমে খলনায়িকার চরিত্রে অভিনয় করলেও শেষের দিকে তার চরিত্রটি পজেটিভ হয়ে যায়। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী মানালি দে এবং অভিনেতা ইন্দ্রাশিস রায়কে।
সেই ধারাবাহিক টিভির পর্দায় শেষ হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেছে তবে তারপরেই তাকে দেখতে পাওয়া যাচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘ইচ্ছে পুতুলে’। সেখানেও কিছুটা নেগেটিভ রয়েছে তার চরিত্র। তবে বাস্তব জীবনে কেমন তিনি সে কথাই সম্প্রতি এক ডিজিটাল মিডিয়ার কাছে সাক্ষাৎকারে বলেছেন। এদিন অভিনেত্রী জানান তার বাড়িতে মা আছে এবং বোন আছে। এছাড়া তিনি তার মনের মানুষের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকেন।
তার কথায় বিয়ে হয়েও অনেক সম্পর্ক টেকে না অথবা অনেক দিনের প্রেমের সম্পর্কের পরে বিয়ে হয়েও ভেঙে গেছে এমন অনেক সম্পর্ক তিনি দেখেছেন । তাই বিয়ে করতেই হবে এমন কোন কথা নেই তার কাছে কমিটমেন্টই বড়। কলেজের বন্ধু থেকে মনের মানুষ। দীর্ঘ চার বছরের সম্পর্কে রয়েছেন তারা। কোভিড হওয়ার পর অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন তারপরেই তারা সিদ্ধান্ত নেন একসঙ্গে থাকার।
লিভ ইনে থাকার জন্য অনেক রকম কথা শুনতে হয়েছে কিন্তু তাদের পরিবার তাদেরকে সাপোর্ট করেছে। তাই এই মুহূর্তে বিয়ের কোন প্ল্যান নেই তাদের। তবে একে অপরের বন্ধু হওয়ার জন্য নিজেদেরকে খুব ভালো বোঝেন তারা। যার জন্য তাদের সম্পর্ক খুব সুন্দর সে কথাই জানান অভিনেত্রী।

