বিট্টুর গুলি থেকে অলোকাকে বাঁচিয়ে নিজেই মৃত্যুর কোলে মিতুল! টিভির আগেই ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব
অলোকাকে বাঁচাতে গিয়ে গুলি লেগে মৃত্যুর কোলে ঢোলে পড়লো মিতুল! তবে কি মিতুলের মৃত্যু দেখিয়েই শেষ হবে "খেলনা বাড়ি"?

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে খেলনা বাড়ি (Khelna Bari)। দীর্ঘদিন ধরে ভক্তদের আনন্দ দিয়ে আসছে এই ধারাবাহিক। এখন এই ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। মরতে বসেছে ধারাবাহিকের নায়িকা। চিন্তায় গোটা নেট পাড়া।
বেশ কিছুদিন হল ধারাবাহিকে প্রবেশ করেছে নকল আদর। আদর সেজেই নিজের কার্যসিদ্ধি করে চলেছে বিট্টু। এতদিন ধরে এসব কিছু টের পায়নি মিতুল। কারণ তখন সবকিছুকে ছাপিয়ে তার চোখে ছিল মাতৃ স্নেহের চাদর। কিন্তু এবার সামনে এলো আসল সত্যিটা। জারি জুরি শেষ হলো নকল আদরের।
নকল আদরের মুখোশ খুলল সবার সামনে
এই দিনের পর্বে দেখা যায় সুশীলা বারবার মিতুলকে অনুরোধ করতে থাকে সে যেন সাসপেক্টের স্কেচটা এঁকে দেয়। মিতুল সুশীলার কথামতন স্কেচ আঁকার পর নিজেই চমকে যায়। সে দেখে যার ছবি সে একেছে সেটা আদর। প্রথমে বিশ্বাস করতে না পারলেও পরে সবটা সবার সামনে পরিষ্কার হয়ে যায়। এরপরই সুশীলা ফোন করে অলোকাকে। কিন্তু অলোকা গিয়েছে নকল আদরের মুখোশ খুলতে।
অলোকাকে বাঁচাতে গিয়ে গুলি খেলো মিতুল
অলোকা পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে যায় নকল আদর। অলোকার সামনে এসে সে বলে তার আসল পরিচয় কখনই কারোর সামনে আসতে দেবে না সে। আর এইবার আর অলোকাকেও বাঁচতে দেবে না নকল আদর। এই বলে তার দিকে বন্দুক তাক করে। অন্যদিকে বিপদ বুঝে আর ফোনে অলোকাকে না পেয়ে অলোকার কাছেই পৌঁছে যায় মিতুল। অলোকাকে যখন বিট্টু গুলি করতে যাবে ঠিক সেই সময় তাকে সরিয়ে দেয় মিতুল, আর গুলিটা লাগে তার নিজের গায়ে।
বিট্টুর গুলিতে মৃত্যু শয্যায় মিতুল
বিট্টু বুঝতে পারেনা এসবের মাঝে মিতুল কোথা থেকে চলে এলো? অন্য দিকে গুলি লেগে মিতুলের অবস্থা খারাপ হতে থাকে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে পৌঁছে যায় শিবা আর গুগলি। সবাই খুব ভয় পেয়ে যায় মিতুলকে নিয়ে। ডাক্তার ইন্দ্রকে জানায় মিতুলের অবস্থা ভালো নয় তারা কোন আশা দিতে পারছে না। তবে কি শেষ পর্যন্ত নকল আদরের গুলিতেই মৃত্যু ঘটবে ধারাবাহিকের নায়িকার? আসল আদরের পরিচয় কি কখনোই সামনে আসবে না?
View this post on Instagram

