ধরা পড়ে গেল পর্ণা! নিম ফুলের মধুর নতুন প্রোমোতে তিন্নির মুখোমুখি বিপাশা রূপে পর্ণাকে দেখে চিন্তায় ভক্তরা

সৃজনের সামনে পর্ণার মুখোশ খুলতে মরিয়া তিন্নি! দত্ত বাড়িতে আসতেই কি ধরা পড়ে যাবে বিপাশা ওরফে পর্ণা?

বর্তমান সময়ে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। অভিনেতা রুবেল দাস ও অভিনেত্রী পল্লবী শর্মার জুটি ধীরে ধীরে দর্শক মনে জায়গা করে নিয়েছে। টিআরপি (TRP)-র তালিকাতেও স্থায়ী জায়গা পেয়েছে এই ধারাবাহিক। প্রায় প্রতি সপ্তাহেই ১ থেকে ৫ এর মধ্যে দেখা যায় এই ধারাবাহিকের নাম।

এই ধারাবাহিকের প্রতিটি প্লট বেশ আকর্ষণীয় হয়। খুব বেশি দিন এই ধারাবাহিককে একটা গল্পকে এগিয়ে নিয়ে যায় না। ফলে একঘেয়েমি তৈরি হয় না দর্শকদের মধ্যে। যার জন্য একটি সাধারন পারিবারিক কাহিনী অসাধারণ হয়ে উঠতে পেরেছে। সম্প্রতি সামনে এসেছে এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো। আর এই প্রকাশ্যে আসতেই দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে।

সৃজনকে যাতে অনেক দূরে না চলে যেতে হয় সেই জন্য শাড়ির ব্যবসায়ী বিপাশা সেজে সৃজনকে চাকরির অফার দিয়েছিল পর্ণা। আর সেই সময় সৃজনও তাতে রাজি হয়ে গিয়েছিল। এইবার সৃজনের সামনা সামনি আসতে চলেছে সেই পিপাসা। ভেবেই উত্তেজিত হয়ে উঠছেন দর্শকমহল। পর্ণা কি পারবে এত জনের সামনে বিপাশা সেজে আসতে?

বিপাশা সেজে বাড়ি ঢুকলো পর্ণা

নতুন প্রোমোতে দেখা যায় সৃজন তার বিপাশা ম্যাডামকে ভিডিও কলে বলছে, তাদের বাড়িতে শাড়ির একটি এক্সিবিশন হবে আর সেখানে একটি বড় কোম্পানি তাদের সাথে ডিল করতে চায়। সৃজন সেই এক্সিবিশনে আমন্ত্রণ জানায় বিপাশাকে। বিপাশা রাজি হয়ে যায় সৃজনের বাড়িতে আসতে।

তিন্নির কাছে কি ধরা পড়ে যাবে পর্ণা?

তারপর দেখা যায় বিপাশা সেজে সৃজনের সামনে পর্ণা। সে বারবার ভয় পাচ্ছিল সবাই তাকে ধরে না ফেলে। তিন্নিকে দেখে পর্ণা একটু তাড়াহুড়ো করে চলে যেতে চাইলে, তিন্নি তার পথ আটকে দাঁড়ায় এবং বলে “অনেকে পর্ণার সাথে দেখা করাবে না সৃজন দা?” ভয় পেয়ে যায় পর্ণা। তবে কি এবার বিপাশার পর্দা ফাঁস করবে তিন্নি?

Back to top button