সৌমিতৃষার এত ধরনের সাজে চোখ ফেরাতে পারবেন না আপনিও, সৌমির মতো সাজতে এখনই দেখে ফেলুন ভিডিওটি

বর্তমানে মিঠাই নামেই সবার কাছে পরিচিত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। আজ থেকে প্রায় আড়াই বছর আগে এই মিঠাই (Mithai) ধারাবাহিকটি শুরু হয়েছিলো। আর তার পর থেকেই টিআরপি তালিকায় একদম শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছিল এই ধারাবাহিক। বর্তমানে এই ধারাবাহিক শেষ হয়ে গেলেও এর জনপ্রিয়তা এতটুকুও কমেনি। আর এই সবকিছুর মূলে যে বা যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।

ধারাবাহিকের শেষ শুটিংয়ের দিন স্টুডিওতে উপচে পড়া মানুষের ভিড়, তাদের প্রিয় নায়িকার জন্য নিয়ে আসা উপহারের ঘনঘটা এবং অতুলনীয় ভালোবাসা এই সব কিছু বুঝিয়ে দিয়েছে ধারাবাহিকটি কতটা কাছের হয়ে উঠেছে দর্শকদের। স্বাভাবিকভাবেই ধারাবাহিকটি যখন শেষ হয়ে যায় চোখে জল চলে এসেছিল ভক্তদের।

মিঠাইকে বর্তমানে চেনেন না এমন মানুষ হয়তো খুবই কম আছেন। গত ডিসেম্বরে বড়দিনের সময় মুক্তি পেয়েছিল ‘প্রজাপতি‘। সে ছবিতে অভিনেতার বিপরীতে ছিলেন ‘যমুনা ঢাকি’, ‘সিঁদুরখেলা’র মতো জনপ্রিয় সিরিয়ালের নায়িকা শ্বেতা ভট্টাচার্য। আর এবার দেবের সঙ্গে খুব তাড়াতাড়ি সিনেমায় (movie) অভিনয় করতে চলেছেন ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।

মিঠাই এর বিকল্প নেই

রুপোলি জগতে সবচেয়ে সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম হচ্ছে মিঠাই। তার প্রাণবন্ত ব্যবহার এবং অঙ্গভঙ্গির পাশাপাশি তার সুন্দর মুখশ্রী রাতের ঘুম কেড়ে নিতে পারেন দর্শকদের। এক কথায় একেবারে অনন্যা এই অভিনেত্রী। সামাজ মাধ্যমেও তিনি ভীষণ সক্রিয়। নতুন কোন পোশাক পরলে বা নতুন কোন সাজে, সর্বদাই নিজেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শকদের সামনে মেলে ধরতে দেখা যায় তাকে।

একাধিক রূপে সৌমিতৃষা

সম্প্রতি সবার প্রিয় মিঠাই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। এই ভিডিওটিতে সৌমিকে চার পাঁচটি ভিন্ন ভিন্ন পোশাকে ভিন্ন ভিন্ন সাজে দেখতে পাওয়া যায়। প্রতিটি পোশাকই ছিল সবেকিআনায় ভরপুর। প্রত্যেকটি সাজেই অসাধারণ হয়ে উঠেছিলেন তিনি। পোস্ট করা মাত্রই হু হু করে দর্শকদের মাঝে ছড়িয়ে পড়ে এই ভিডিও। নিজেদের প্রিয় অভিনেত্রীকে প্রিয় সাজে দেখে ভীষণ খুশি ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by Aajkaal.in Official (@aajkaal.in)

Back to top button