ময়ূরীর চোখের সামনেই ভরা মঞ্চে মেঘের সঙ্গে ডুয়েট গাইলো নীল, দেখুন আজকের ইচ্ছে পুতুলের মোড় ঘোরানো পর্ব

মেঘের পাশে মাইক্রোফোন হাতে নিজেই মঞ্চে উঠে এলো নীল এবং মেঘের পার্টনার হিসেবে সে গান করবে,এটা দেখে জ্বলে পুড়ে গেল ময়ূরী

বর্তমানে জি বাংলায় (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিগুলি সম্প্রচার হচ্ছে সেগুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। দিন দিন ধারাবাহিকের গল্প যে দিকে মোড় নিচ্ছে তাতে ধারাবাহিকটি তার ভক্তদের কাছে অনেক বেশি কৌতূহলের সৃষ্টি করছে। ধারাবাহিকের প্রধান আকর্ষণ নায়িকা মেঘ।

টিআরপিতে কখনোই বিশেষ সুবিধা করে উঠতে পারিনি এই ধারাবাহিক কারণ ইচ্ছে পুতুলের প্রতিপক্ষ স্টার জলসা চ্যানেল টপার তথা টিআরপি টপার অনুরাগের ছোঁয়া। কিন্তু তারপরেও ড্রয়িং রুম থেকে ডাইনিং টেবিল প্রতিটি জায়গায় আলোচনার বিষয় হয়ে ওঠেতে পেরেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী নীলকে ছেড়ে নতুন করে এগিয়ে যাচ্ছে মেঘ।

সম্প্রতি মেঘ একটি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখানে প্রথম পর্বটি বেশ ভালো মতই অতিক্রান্ত হয়। সমস্যা বাঁধে দ্বিতীয় পর্বে। কালকে কিছু না বলেই হঠাৎ উধাও হয়ে যায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরেক প্রতিযোগী তথা মেঘের পার্টনার। এমন অবস্থায় দোলাচলে পড়ে যায় এই প্রতিযোগিতার কর্তৃপক্ষ। অবশেষে মেঘের পার্টনার হিসেবে গান গাওয়ার প্রস্তাব রাখে গুরুজির এক ছাত্র।

মেঘের পাশে নীলকে সহ্য করতে পারছে না ময়ূরী

কিন্তু নীল এই বিষয়টা একদমই ভালো চোখে দেখেনি। মেঘের পাশে অন্য কাউকে সে কোনমতেই সহ্য করতে পারছে না। তাই এবার মাইক্রোফোন হাতে নিজেই মঞ্চে উঠে এলো নীল আর বলল মেঘের পার্টনার হিসেবে সে গান করবে, কারন সে মেঘের স্বামী। এটা দেখে জ্বলে পুড়ে গেল ময়ূরী, অনেক চেষ্টা করেও নীলকে থামাতে পারল না সে।

মেঘের সাথেই গান গাইলো নীল

অন্যদিকে মেঘ একদমই চায়না নীলের সাথে গান করতে। কিন্তু এতজন মানুষের সামনে কিভাবে সে এই পরিস্থিতি সামলাবে সেটা কিছুতেই ভেবে পায় না। বিচারকের আসনে বসে থাকা গুরুজি মেঘের স্বামীর এমন ব্যবহারে বেশ খুশি হন। তার দেখে ভালো লাগে যে স্ত্রীকে আটকে না রেখে তার প্রতিভাকে মেলে ধরছে স্বামী। কিন্তু আসল ঘটনা এবং কারণগুলি যে কি সেটা শুধুমাত্র মেঘই জানে। গান শুরু করার আগে সে বলে তার কিছু বক্তব্য রয়েছে। তবে কি এবার গান না গেই প্রতিযোগিতা ছেড়ে দেবে মেঘ? যদি সত্যিই এমন কিছু ঘটনা ঘটে, যদি সত্যিই মেঘের সাথে গলা মেলাতে নীল মঞ্চে উঠে আসে তাহলে কেমন লাগবে দর্শকদের?

Back to top button