মর্ডান নাগিনী! নতুন রূপে চিত্রা পঞ্চমী, শুরু হওয়ার আগেই কটাক্ষের মুখে পঞ্চমীর নতুন গল্প
নতুন গল্প আসতেই চরম শত্রু হয়ে গেল বন্ধু! চিত্রা পঞ্চমী একে অপরের হাত ধরে, নতুন প্রোমো দেখেই চক্ষু চড়ক গাছ দর্শকের

মাত্র কয়েক মাস হল স্টার জলসার পর্দায় (Star jalsha) শুরু হয়েছে পঞ্চমী (Panchami)। এখানে নাম ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং তাঁর বিপরীতে রয়েছেন রাজদীপ গুপ্ত। প্রথম দিকে খুব ভাল ফল করতে না পারলেও পরে ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ‘পঞ্চমী’। সকলকে চমক লাগিয়ে টিআরপি তালিকায় সেরা দশে জায়গা পাকা করে নিয়েছিল এই মেগা।
এর আগে ইচ্ছাধারী নাগিনী নিয়ে ধারাবাহিক হোক বা সিনেমা সবটাই দর্শকরা দেখে এসেছেন অন্য ভাষায়, বিশেষ করে হিন্দিতে। বাংলাতে দেখা গেলেও তা ছিল মূলত রিমেক। কিন্তু এটি প্রথম ধারাবাহিক যেখানে নির্মাতারা একেবারে নিজস্ব গল্প তৈরি করেছেন। বহির্ভূত বিষয়ে আশয় থেকে বেরিয়ে একেবারে নিজস্ব গল্প নিয়ে শুরু করা হয়েছে পঞ্চমী। যা মানুষের আকর্ষণ অর্জন করতে সক্ষম।
কিছুদিন আগে ধারাবাহিক থেকে বেরিয়ে গিয়েছেন প্রিয় নায়ক অর্থাৎ রাজদীপ গুপ্ত। বহু বছর পর ধারাবাহিকে ফিরেছিলেন তিনি তাই এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হিসেবে তার নাম না নিলে নয়। রাজদীপ তথা ধারাবাহিকের নায়ক পঞ্চমী ছেড়ে বেরিয়ে যাওয়ায় আবারো পড়ে গিয়েছে ধারাবাহিকের টিআরপি। তাই এবার নতুন উপায়ে দর্শকদের আনন্দ দিতে আছে পঞ্চমী।
আসতে চলেছে টিআরপি বড়ো চমক
টিআরপি কমে গেলে সাধারণত ধারাবাহিকের গল্পের মোড় ঘুরিয়ে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করে নির্মাতারা। এই পঞ্চমী ধারাবাহিকও তার অন্যথা করলো না। কিছুদিন আগে শোনা যাচ্ছিল ফিরে আসতে চলেছে ধারাবাহিকের নায়ক। তারপর জানা গেছে রাজদীপ নন তার বদলে নায়ক রূপে ফিরছেন অন্য এক জনপ্রিয় নায়ক। এইবার পালা পঞ্চমীর।
View this post on Instagram
নতুন রূপে ফিরছে পঞ্চমী
সম্প্রতি স্টার জলসার পর্দায় পঞ্চমী ধারাবাহিকের একটি নতুন ঝলক প্রকাশ পেয়েছে। এই ঝলক দেখে একেবারে চমকে গিয়েছেন দর্শক মহল। কিছুদিন আগে পঞ্চমীকে দেখা গিয়েছিল নাগ দেবী রূপে এইবার তাকে দেখা যেতে চলেছে এক্কেবারে অন্য রূপে। এই ঝলকে দেখা যায় আটপৌরে শাড়ি ছেড়ে মর্ডান ড্রেসে হেঁটে আসছে ধারাবাহিকের নায়িকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে এইবার গল্পে ঘটতে চলেছে রদ বদল আর তার সাথে বাড়তে চলেছে দর্শকদের উত্তেজনা।

