রূপের বাবা মার থেকে মেঘের কথা শুনে সত্যিটা বুঝতে পারল নীলের মা! আজকের পর্বে রয়েছে দুর্ধর্ষ টুইস্ট

নীলের বাড়ি এসে সকলের সামনে মেঘের নামে প্রশংসায় ভরিয়ে দিল রূপের বাবা মা! সেই শুনে মীনাক্ষী নিজের ভুল কি বুঝতে পারবে?

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অতি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এই ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মনে কৌতূহল তৈরি করেছে। ধীরে ধীরে আলোচনার বিষয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। এই মুহূর্তে ধারাবাহিকের প্রধান আকর্ষণ নায়িকা মেঘ। তাকে নিয়েই আবর্তিত হচ্ছে ধারাবাহিকের গল্প।

শুরু থেকেই দেখা যাচ্ছে মেঘের দিদি ময়ূরীর একটার পর একটা কুকর্মের সাজা ভোগ করছে মেঘ। আগে এসে খুবই চুপচাপ এবং শান্ত প্রকৃতির মেয়ে ছিল। কিন্তু বর্তমানে সবার অপমান সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছে সে তাই এখন মেঘ পরিণত হয়েছে প্রতিবাদী মেঘে। সে এখন আর কারো দোষারোপ চুপ করে শোনে না। উপযুক্ত প্রতিবাদ করে সে।

এদিনের পর্বে দেখা যায় মেঘের গান শুনতে ঠাম্মির আসার বিষয়টা বেশ ভালোভাবেই মীনাক্ষীর কানে তোলে ময়ূরী। সুন্দর করে ব্রেন ওয়াশ করে মীনাক্ষীকে আবারো মেঘের বিরুদ্ধে লেলিয়ে দেয় সে। মেঘের কাছে আরো একবার হেরে যাওয়ায় উত্তেজিত হয়ে ওঠে মীনাক্ষী। আর এই গোটা বিষয়টার মজা নেয় ময়ূরী। এই ঘটনায় গিনিও মেঘের নামে অনেক কথাই বলে কিন্তু তার প্রতিবাদ করে গিনির বাবা। এরপরই দেখা যায় রূপ এবং তার পরিবার চলে এসেছে নীলের বাড়ি।

মেঘকে অন্য ছেলের সাথে দেখে আবারো ভুল বুঝলো নীল

অন্যদিকে কম্পিটিশনে পৌঁছে যায় নীল। সেখানে গিয়ে এসে দেখতে পায় মেঘ অত্যন্ত সাবলীল ভাবে একটি ছেলের সাথে কথা বলছে আর সেটা দেখে আবারও নীলের মনে চলতে থাকে নানা রকমের চিন্তাভাবনা। সেভাবে এই ছেলেটাও হয়তো মেঘের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে একজন। আদতে যে এমন কিছুই নয় সেটা তাকে কে বোঝায়। কিছুক্ষণ পর নীল নিজেকে শান্ত করে এবং মেঘের গান শোনার প্রতি মনোযোগ দেয়।

মেঘের প্রশংসা করলো রূপের বাবা

রূপের বাবা খুব রসিক। আসার পর থেকেই আড্ডা জমিয়ে দিয়েছে নীলের বাবা-মায়ের সাথে। অন্যদিকে মীনাক্ষীও আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে উঠেছে। কথায় কথায় রূপের বাবা মীনাক্ষীর ছেলে এবং বৌমার কথা জিজ্ঞাসা করলে মুখ কালো হয়ে যায় সবার। রূপের বাবা বলে যে সে তার ছেলের বউকে চেনে। এছাড়াও মেঘের পরিবারের সুখ্যাতি করে সে। বিষয়টা একেবারেই সহ্য করতে পারে না গিনি। কিন্তু ভদ্রতার খাতিরে চুপ করে থাকতে হয় তাকে।

Back to top button