মেঘের পাশাপাশি এবার ঠাম্মির পিছনে পরল ময়ূরী, শাশুড়ির উপর চোটলো মীনাক্ষী! আজকের জমজমাট পর্ব
ময়ূরী মেঘের মতোই পরিবারের সকলের কাছে খারাপ করছে ঠাম্মিকে! মেঘের কনসার্টে আশা নিয়ে চরম অশান্তির স্বীকার ঠাম্মি

এখন জি বাংলা (Zee Bangla) চ্যানেলের বেশ জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবাহিকটি ধীরে ধীরে দর্শকদের কৌতূহলের কারণ হয়ে উঠছে। বর্তমানে দর্শকরা অপেক্ষা করে আছে সেই দিনটার জন্য যেদিন ময়ূরীর মুখোশ খুলে যাবে। আশা করা যাচ্ছে সেই দিন আর বেশি দেরি নেই।
দুর্ভাগ্যবশত টিআরপিতে তেমন ভালো ফল করতে পারেনি ইচ্ছে পুতুল। কিন্তু তারপরেও এই ধারাবাহিকটি দর্শকদের আলোচনার অংশ হয়ে উঠেছে। মেঘের হঠাৎ এই পরিবর্তন বেশ পছন্দ করছেন ভক্তরা। মেঘকে পাল্টে যেতে দেখে একটু হলেও ভয় পেয়েছে ময়ূরী। এবার খুব তাড়াতাড়ি নিজের পাতা ফাঁদেই পড়তে চলেছে সে।
এখনও নীলের কথা ভাবছে মেঘ
এদিনের পর্বে দেখা যায় কম্পিটিশনে গিয়ে অন্যান্য প্রতিযোগীদের সাথে বসে ছিল মেঘ। সেখানে সবাই নানা রকম বিষয় নিয়ে আলোচনা করলেও মেঘ এক মনে ভেবে যাচ্ছিল নীলের কথা। নীলের ক্ষমা চাওয়া নীলের অপমান করা সমস্ত কিছু ভেসে উঠছিল তার চোখের সামনে। এই প্রতিযোগিতায় কি নীল আসবে সেই কথাও ঘোরাফেরা করছিল তার মনে।
ঠাম্মির নামে মীনাক্ষীর কানে ইন্ধন ময়ূরীর
কম্পিটিশনে মেঘের বাবা ঠাম্মিকে নিয়ে এসে বসার জায়গা করে দেয়। তাকে এই কম্পিটিশনে দেখে অবাক হয়ে যায় ময়ূরী। সঙ্গে সঙ্গে ফোন করে মীনাক্ষীকে। তারপর ঘুরিয়ে পেঁচিয়ে অনেক রকমের কথার মধ্যে দিয়ে তার এই কম্পিটিশনে আসার বিষয়টা নীলের মাকে জানায়। সব শুনে ভীষণ রেগে যায় মীনাক্ষী। সব থেকে বেশি রেগে যায় এটা ভেবে যে মেঘ কাউকে কিছু না জানিয়ে ঠাম্মিকে তার গান শুনতে ডেকেছে।
রূপকে নিয়ে দোলাচলে গিনির মা
অন্যদিকে দেখা যায় রূপের বাড়িতে আসা নিয়ে বেশ চিন্তিত গিনির মা। সে গিনির বাবাকে বলে, “মাঝেমধ্যে মনে হয় রুপ ছেলেটা ভালো ওর ব্যবহার খুব ভালো লেগেছে আমার। আবার মাঝেমধ্যে ভাবি মেঘ কি জেনেশুনে নিজের এত বড় বিপদ ডেকে আনবে?” মীনাক্ষীর মনে সন্দেহ এখনো দূর হয়নি। সে কি পারবে নিজের মেয়েকে আটকাতে নাকি সত্যিটা বুঝতে বুঝতেই সর্বনাশের দোরগোড়ায় পৌঁছে যাবে গিনি?
View this post on Instagram

