সূর্যের দয়া চায় না দীপা, কবিরকে নিয়ে সন্দেহ করার পরেও কেন দীপার আত্মসম্মান রক্ষা করছে সূর্য!
আপনিও তো আমার ওপর মিথ্যে অপবাদ দিয়েছেন, দীপার প্রশ্নের মুখোমুখি হয়ে নিজের ভুল বুঝতে পারবে সূর্য!

বর্তমানে স্টার জলসার (Star jalsha) একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। সব সময় টিআরপিতে শীর্ষে থাকতে দেখা যায় এই ধারাবাহিককে। দুই ক্ষুদে অভিনেত্রী সোনা এবং রুপা ধারাবাহিকে ঢোকার পর এর জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছে।
সম্প্রতি ধারাবাহিকের প্লট অনুযায়ী নিজের পরিবারকে স্বচ্ছন্দ দিতে, বাবা হারা রুপাকে অভাব থেকে মুক্ত করতে এক বাড়িতে মালির কাজে ঢুকে পড়ে দীপা। কিন্তু সেখানে মালকিনের ভাইয়ের অসভ্যতামি সহ্য করতে হয় তাকে। অদ্ভুতভাবে দীপা যেই বাড়িতে কাজে ঢুকে ছিল সেই বাড়ির মালিক সূর্যের স্যার। এদিন তার বাড়িতেই নেমন্তন্ন থাকে সূর্যের। সেখানে দিপাকে অসম্মানিত হতে দেখে চুপ থাকেনি সূর্য।
নিজের আত্মসম্মান বজায় রাখল দীপা
এই দিনের পর্বে দেখা যায় দীপার অসম্মান করেছে যেই লোকটি তাকে ভীষণ মারে সূর্য এবং সবার সামনে দিপাকে নিজের স্ত্রী বলে সম্বোধন করে। এরপর হঠাৎ করেই রাস্তায় অজ্ঞান হয়ে যায় দীপা। সৌভাগ্যবশত সেখানে চলে আসে সূর্য এবং দিপাকে নিজের বাড়িতে পৌঁছে দেয়। সূর্য দীপাকে বলে তাকে আর এই কাজ করতে হবে না যা খরচ খরচা লাগে সূর্য দেবে। কিন্তু দীপা সব সময় নিজের আত্মসম্মান নিয়ে বাঁচে তাই সূর্যর থেকে সেই টাকা নিতে অস্বীকার করে সে।
কবিরকে তুলে উচিত জবাব দিলো দীপা
সূর্য বলে যদি সে আজকে সেখানে না যেত তাহলে দীপা কি করে নিজেকে প্রমাণ করতো? সব সময় তো সূর্য থাকবে না তখন দীপা কী করবে? তখন দিপা সূর্যকে উচিত জবাব দেয়। দীপা বলে, “আপনি কেন আমাকে বিশ্বাস করছেন হতেও তো পারে আমি লোকটাকে ইঙ্গিত দিয়েছি।” সূর্য বলে যে সে এই সব শুনতে চায় না। কারণ দীপা এমন কিছু করবে না সেটা সূর্য খুব ভালো করেই জানে। তখন দীপা বলে, “তাহলে কবিরের বেলায় কেন বিশ্বাস করতে চাননি আপনি? তখন কেন এত বড় দোষারোপ করেছিলেন আমার উপর?” এই প্রশ্নের কোন জবাব থাকে না সূর্যের কাছে।
শত অনুরোধেও লাবণ্যকে ফিরিয়ে দিল দীপা
এর মধ্যেই লাবণ্য এবং প্রবীর পৌঁছে যায় দীপার বাড়ি। প্রবীর ভেবেছিল দুজনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু তেমন কিছুই হয়নি। সূর্য সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর লাবণ্য অনেক বোঝানোর চেষ্টা করে দীপাকে। কিন্তু দীপা বলে এত কিছুর পরেও যদি লাবণ্য তার কাজগুলোকে জেদ বলে মনে করে তাহলে তিনি দীপাকে চিনতে পারেননি। এতসবের মাঝেও নিজের আত্মসম্মানকে ধরে রেখেছে দীপা। এখন শুধু অপেক্ষা সূর্যের হুশ ফেরার।
View this post on Instagram

