আসছে এসভিএফ এর নতুন ধারাবাহিক, নায়কের চরিত্রে পর্দার সূর্য! তবে কি বন্ধের মুখে অনুরাগের ছোঁয়া?
এসভিএফ এর পরবর্তী কাজে নায়ক হিসাবে থাকতে চলেছেন কে! উঠে আসছে বাংলা টেলিভিশনের তিন জনপ্রিয় অভিনেতার নাম

বর্তমানে ধারাবাহিকের চ্যানেলগুলিতে আসছে একাধিক নতুন বাংলা ধারাবাহিক (Bengali Serial)। বিভিন্ন বড় বড় প্রোডাকশন হাউস আনছে তাদের নতুন সিরিয়াল। এই প্রোডাকশন হাউজগুলির তালিকা রয়েছে এসভিএফ। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই প্রোডাকশন হাউজও আনতে চলেছে এক নতুন ধারাবাহিক।
‘এসভিএফ’ নাকি নতুন সিরিয়ালের পরিকল্পনা করেছে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এই সিরিয়ালের জন্য বেশ কিছু অভিনেতাদের কাছে ফোন গিয়েছে। ইতিমধ্যে টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিয়োয় নাকি সিরিয়ালের সেট তৈরির কাজও শুরু হয়েছে। এই স্টুডিয়োর যে ফ্লোরে ‘ইন্দ্রাণী’ সিরিয়ালের শুটিং হত, সেই ফ্লোরেই নাকি সেট পড়বে এই নতুন সিরিয়ালের।এই নতুন ধারাবাহিকের জন্য নায়ক নির্বাচনও শুরু করে দিয়েছে প্রোডাকশন হাউজ।
যেকোনো ধারাবাহিকের ক্ষেত্রে নায়ক নায়িকা ঠিক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শোনা যাচ্ছে, সিরিয়ালের মুখ্য চরিত্রের জন্য তিনজন অভিনেতা রয়েছেন প্রোডাকশন হাউজ এর সুনজরে। এনারা হলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta), সুস্মিত মুখোপাধ্যায় (Sushmit Mukherjee) এবং সোমরাজ মাইতি (Somraj Maity)। তিনজনেই টলিউডের জনপ্রিয় নায়ক। এর মধ্যে থেকে কাকে বেছে নিতে চলেছে প্রোডাকশন হাউজ?
এই মুহূর্তে দিব্যজ্যোতি অভিনয় করছেন ‘এসভিএফ’ প্রযোজিত ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে। শেষ কয়েক মাসে টিআরপি তালিকায় এক নম্বরে রয়েছে এই সিরিয়াল। সুতরাং নতুন সিরিয়ালের জন্য দিব্যজ্যোতিকে ভাবা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। তবে অনেক দিন হল শেষ হয়েছে সুস্মিতের সিরিয়াল। সে ক্ষেত্রে তিনি নতুন কাজ শুরু করতেই পারেন। বাকি রইলেন সোমরাজ।

এক সংবাদ মাধ্যমের তরফ থেকে সোমরাজের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা বললেন, “আমার কাছে প্রযোজনা সংস্থার তরফে এখনও কোনও অফার আসেনি। তবে দুটো চ্যানেলের তরফে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি ছোটপর্দায় কাজ করতে চাই না।’’ কারণ কী? সোমরাজ বললেন, ‘‘টানা সাত বছর কাজ করেছি। আমি এই মুহূর্তে বড় পর্দার কাজেই মনোযোগ দিতে চাই। খুব শীঘ্রই বাবা যাদব পরিচালিত ছবিটি শুরু হবে।” যদিও নতুন এই সিরিয়াল শুরু হতে এখনও হাতে কয়েক মাস সময় রয়েছে। শোনা যাচ্ছে দু’মাস পর থেকে শুরু হবে শুটিং। তা হলে নায়ক হিসেবে কাকে দেখা যাবে? নায়িকাই বা কে? উত্তর দেবে সময়।

