খড়ি, ঋদ্ধি, রাহুল, দ্যুতি পাল্টে গেলো সব চরিত্রের মুখ! রাতারাতি সিরিয়ালে আর দেখা যাবে না এই নায়ক-নায়িকাদের! হঠাৎ কী ঘটল?

স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘গাঁটছড়া’। যেটির গল্প শুরুর প্রথম থেকেই দারুন ভাবে জনপ্রিয়তা পেয়েছে বাংলা টেলিভিশনের দর্শকের কাছে। মুখ্য চরিত্র খড়ি, ঋদ্ধি ছাড়াও রাহুল দ্যুতি এবং বনি কুনালের জুটি দর্শকের কাছে ভীষণ প্রিয়। সে সঙ্গে যৌথ পরিবারের গল্প এখনো দর্শকের মনে গেঁথে রয়েছে।

স্টার জলসার এই ধারাবাহিকটি একসময়ের বেঙ্গল টপার মিঠাইকে রীতিমত টক্কর দিয়েছিল টিআরপি তালিকায়। তবে আসতে আসতে গল্প অন্য দিকে মোড় নিতেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমে যায়। যার ফলে টিআরপি তালিকাতেও তার ফল খারাপ হতে শুরু করে। তবে এখন আবার ইশা এবং ঋদ্ধির জুটি দর্শকের কাছে জনপ্রিয়তা পাচ্ছে।

তবে বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় ধারাবাহিকটি শুধু বাংলাতেই সীমাবদ্ধ নেই। এই গল্প নিয়ে বেশ কিছু ভাষায় এর আগে ধারাবাহিক তৈরি হয়েছে এবং যা জনপ্রিয়তা পেয়েছে। আর এই খবর বাংলা টেলিভিশনের দর্শকের কাছে ভীষণভাবে গর্বের। যে তাদের ভাষার কোন ধারাবাহিকের গল্প দর্শকের কাছে এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যে অন্যান্য ভাষাতেও তার রিমেক হয়েছে।

প্রসঙ্গত এর আগে হিন্দি, তেলেগু এবং কান্নার ভাষায় ‘গাঁটছড়া’র রিমিক হয়েছে। এবার আরও একটি ভাষায় আসতে চলেছে এই ধারাবাহিক। এবার তামিল ভাষায় রিমেক হতে চলেছে ‘গাঁটছড়া’ ধারাবাহিকটির। যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরেই ‘গাঁটছড়া’র ভক্তরা রীতিমতো আনন্দে উৎসাহিত। তাদের প্রিয় ধারাবাহিকটি এখন দেশের কোনায় কোনায় ছড়িয়ে গেছে এই নিয়ে তাদের গর্ববোধ হচ্ছে।

স্টারের তামিল ভাষার চ্যানেল ‘বিজয় টেলিভিশনে’ খুব শীঘ্রই আসতে চলেছে ‘গাঁটছড়া’র রিমেক। যেখানে তার নাম দেওয়া হয়েছে ‘আহা কল্যানাম’। প্রথম প্রোমোতে দেখা গেছে মায়ের সঙ্গে তিন মেয়ে বাজার করতে গেছে এবং নিজের মেয়েদের বড়লোক বাড়িতে বিয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে কথা বলছেন তিনি। সেটাই এর আগে বাংলায় দেখা গিয়েছিল। তবে এবার শুধু দেখার বাংলার মত তেলেগুতেও এই ধারাবাহিকের গল্প কতটা জনপ্রিয়তা পায়।

Back to top button