পছন্দের জুটি যেন না ভাঙ্গে, অভিনেত্রীর জন্মদিনে অভিনেতার পোস্ট দেখে আবেগঘন ভক্তরা

বর্তমানে টলিপাড়ায় চোখ রাখলেই কোথাও দেখা যায় নতুন সম্পর্ক গড়ছে আবার কোথাও বহু বছরের পুরনো সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। যেহেতু তারকাদের দর্শকরা (Audience) নিজেদের ঘরের মানুষ ভাবেন তাই এই ভাঙ্গার প্রসঙ্গে দর্শকরা যেমন দুঃখ পায়, তেমনি কোথাও কোন সম্পর্ক গড়ে উঠলে দর্শকরা আনন্দে মেতে উঠেন। এই ভাঙ্গা গড়ার খেলা এবার শামিল হয়েছেন দুই জনপ্রিয় তারকা দম্পতি। সম্পর্কে ভাঙ্গন ধরেছে নবনীতা দাস (Nabanita Das) এবং জিতু কামালের (Jeetu Kamal)।
ভেঙেছে দুই তারকার সম্পর্ক
চার বছরের দাম্পত্যে চিড় ধরেছে। খুব শীঘ্রই হয়ে যাবে আইনি বিচ্ছেদও। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নবনীতা নিজেই জানিয়েছেন জিতুর সঙ্গে তাঁর মিউচুয়াল ডিভোর্সের আবেদন করা হয়ে গিয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে পেয়ে যাবেন সার্টিফিকেটও।
নবনীতাকে শুভকামনা জিতুর
আপাতত তাঁরা আলাদাই থাকছেন। সম্পর্কের টানাপোড়েনের মাঝেও জিতু কিন্তু, নবনীতার জন্মদিনটা মোটেই ভুলে যান না। ৩ অগাস্ট বাচ্চা বউকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানালেন। ঘড়ির কাঁটায় যখন রাত ১২ টা তখনই ফেসবুকে বার্থডে গার্ল নবনীতাকে জন্মদিনে ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে লিখলেন, খুব খুব ভালো থেকো।
আবেগ প্রবন হয়ে পড়ছেন ভক্তরা
নবনীতার প্রতি জিতুর এই প্রেম-ভালোবাসা দেখে আবেগে ভাসছেন এই জুটির ভক্তরা। কমেন্ট বক্সে নেটিজেনদের একটা বড় অংশের অনুরোধ, তাঁরা যেন আরও একবার নিজেদেরকে সুযোগ দেন। কেউ লিখেছেন, “এই ভাবে চেষ্টা চালিয়ে যাও। মন ঠিক গলবে।” আবার কারও মন্তব্য, “একসঙ্গে দেখতে চাই তোমাদের আবার।” জীতু, নবনীতার আরও এক অনুরাগীর বক্তব্য, “এত যখন ভালবাসো, তা হলে আলাদা থাকার কী দরকার!”
সমালোচকদের নজর এড়াইনি তাদের জীবনে ঘটে চলা এই ঘটনা। পোস্টের কমেন্ট বক্সে যেমন ভক্তদের আবেগ ফুটে উঠেছে ঠিক তেমনি সমালোচনায় মুখর হয়েছেন অনেক দর্শক। সমালোচকরা দাবি করেন, জীবনটাকেও একেবারে সিরিয়াল বানিয়ে ফেলেছেন তাঁরা। তবে সব কিছুর মাঝেও জিতু-নবনীতা জুটির ভক্তরা মনে প্রাণে চাইছেন আবার তাঁদের পুরনো প্রেম চাঙ্গা হয়ে উঠুক।

