রিল নয় ‘টুকাই বাবু’র রিয়েল লাইফের উর্মি কে? প্রকাশ্যে আনলেন পর্দার সোমরাজ ওরফে সাত্যকি, খোলামেলা আড্ডায় অভিনেতা ঋত্বিক মুখার্জী

সম্প্রতি সময়ে বহু নতুন মুখ বাংলা টেলিভিশনে দেখতে পাওয়া যায় আর তাদেরকে দর্শক অনেক ভালোবাসা দেয়। এমনই একজন হল জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ঋত্বিক মুখার্জি। তবে এখন জনপ্রিয় হলেও একটা সময় ছিল তিনি অনেক স্ট্রাগল করে এসেছেন। এখন হয়ত টুকাই বাবু বা সোমরাজ বললেই একবারেই চিনে যাবে বাংলা টেলিভিশনের দর্শকরা তাকে কিন্তু একটা সময় তিনি সবজি বিক্রি করেছেন।

Writwik Mukherjee Biography, Age, Height, Girlfriend, Serials, Wiki & More » TellyBong

তবে কখনোই নিজের অতীতকে দুঃখের বলে জাহির করেননি তিনি। প্রসঙ্গত অভিনয় তিনি অনেক দিন ধরে করেন। তবে তারপর অনলাইন ফুড ডেলিভারি সংস্থায় সুপারভাইজারের চাকরি করতেন। এরপর লকডাউন হয়ে যায়। তখন আর চাকরির খোঁজে বের হন নি, তিনি শুরু করেন সবজি বিক্রি করা। তার কারণ ছিল তিনি জানতেন একবার যদি চাকরি করতে ঢুকে যান তাহলে তার অভিনয় জীবন শেষ হয়ে যাবে। অভিনয়ের প্রতি একান্ত ভালবাসা থেকেই সবজি বিক্রি করতে শুরু করেন।

আর তারপরেই জি বাংলার ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’তে অভিনয়ের সুযোগ আসে তার কাছে। সেই ধারাবাহিকে অভিনেত্রী অন্বেষা হাজরার সঙ্গে তার জুটি দর্শকের কাছে অগাধ ভালোবাসা পেয়েছে। টুকাই বাবু বা সাত্যকি এ দুটো নামই ঋত্বিকের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তারপরেই জীবনের মোড় ঘুরে যায়। জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ঠিক কতটা জনপ্রিয়তা পেয়েছিল তা আর বলে দিতে হবে না। কিছু মাস আগেই শেষ হয়েছে এই ধারাবাহিক।

Watch Amader Ei Poth Jodi na Sesh Hoy TV Serial 3rd May 2022 Full Episode 267 Online on ZEE5
শেষ হওয়ার পরপরই জি বাংলার আরও একটি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়ে যান ঋত্বিক। প্রসঙ্গত কয়েকদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মন দিতে চাই’। এখানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’তে অভিনেত্রী অরুনিমা হালদারের সঙ্গে জুটি বেঁধেছেন ঋত্বিক। সেই ধারাবাহিকে ৩০০ কোটি টাকার মালিক সোমরাজ ব্যানার্জীর ভূমিকায় অভিনয় করছেন তিনি।

তবে ব্যক্তিগত জীবনে সোমরাজের সঙ্গে ঋত্বিকের কতটা মিল রয়েছে তা সম্প্রতি অভিনেতা নিজেই এক ডিজিটাল মিডিয়ার কাছে জানিয়েছেন। আবার সেই সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা বলেছেন। এদিন তিনি জানান ব্যক্তিগত জীবনে খুবই মুডি একজন মানুষ ঋত্বিক। মাঝেমধ্যে কাছের মানুষদের ওপর রেগে গিয়ে চেচামেচি করেন কিন্তু আবার ক্ষমা করে দেওয়ার গুন রয়েছে তার মধ্যে।

 

View this post on Instagram

 

A post shared by Writwik Mukherjee (@mukherjeewritwik)

সেই সঙ্গে তিনি জানান যে কেউ যদি তার নামে খারাপ কিছু বলে বা ট্রোল করে সেটাকে খুব ভালোভাবে নেন তিনি। তার কারণ তিনি জানেন সেই মানুষটা তাকে ঠিক কতটা ভালো করে দেখেছে তারপরেই তাকে এত ভালো চিনতে পেরেছে। এরপরেই পর্দার টুকাই বাবুর বাস্তব জীবনের উর্মি কে! সেই কথা উঠে এলে তিনি খুব সুন্দর করে সেটাকে এড়িয়ে যান। তিনি বলেন সবকিছু হয়তো ক্রমশ প্রকাশ্য। তবে এদিন তিনি একথাও বলেন যে দর্শকদের কাছ থেকে কোন কিছু গোপন রাখা খুবই কঠিন, তাই যা হবে তা সবার আগে দর্শকরাই জানতে পারবে।

Back to top button