হঠাৎ করে কোথায় হারিয়ে গেল ছোট্ট কাদম্বিনী? এখন কেমন আছে সে কী করছে এই খুদে অভিনেত্রী?

২০২০ এর ১৬ মার্চ স্টার জলসার (Star Jalsha) পর্দায় এক মহীয়সী নারীর জীবনীকে কেন্দ্র করে সম্প্রচার শুরু হয় প্রথমা কাদম্বিনী (Prothoma Kadambini) ধারাবাহিকের। যে যুগে মেয়েদের জীবনকে কেবল সংসার সামলানো এবং বাচ্চাকাচ্চা পালনের জন্য ব্যবহার করা হতো সেই যুগে দাঁড়িয়ে একটি মেয়ের বাংলার প্রথম মহিলা ডাক্তার হয়ে ওঠার কাহিনী নিয়েই তৈরি হয়েছিল এই ধারাবাহিক।
যে সময় ধারাবাহিকটি মুক্তি পায় সেই সময় চলছে ঘোর লকডাউন। ঘর থেকে বেরোনোর অনুমতি নেই কারো। খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এবং বিশেষ কিছু ব্যক্তি ছাড়া প্রায় প্রত্যেকেই কোয়ারেন্টাইনে ঘরবন্দী। কিন্তু থেমে থাকেনি বিনোদন দাতারা। মানুষের ঘরবন্দি জীবনকে একটু আনন্দময় করে তুলতে নিয়মিত চলেছে ধারাবাহিকের শুটিং।
এই ধারাবাহিকেই ছোট্ট কাদম্বিনী চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল খুদে অভিনেত্রী মেঘন চক্রবর্তীকে। ছোট্ট বিনির চরিত্রে মাত্র কয়েক দিনেই মানুষের মনে গেঁথে গিয়েছিল তার মুখ। কোভিড চলাকালীন শিশু শিল্পীদের অভিনয় করার নির্দেশ না মেলায় মাত্র পাঁচ দিনেই ধারাবাহিক থেকে চলে যেতে হয়েছিল ছোট্ট মেঘনাকে। তবে ওই পাঁচ দিনেই তার উজ্জ্বল মুখ এবং মন মাতানো অভিনয় দর্শকদের ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল।
তার অভিনয় দক্ষতা দেখে পরবর্তীতে ফেলনা ধারাবাহিকে তাকে কাস্ট করা হয়। সেই ধারাবাহিকের ছোট্ট ফেলনা চরিত্রে অভিনয় করতে দেখা যায় মেঘন চক্রবর্তীকে। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। অসুস্থতার জন্য রাতারাতি ধারাবাহিক থেকে বেরিয়ে যেতে হয় তাকে। এবং তার পর থেকেই আর কোন ধারাবাহিকে দেখা মেলেনি এই খুদে অভিনেত্রীর।
মাঝে অবশ্য ওয়েব সিরিজ এবং একটি ছবিতে কাজ করেছে ছোট্ট বিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি বিশেষভাবে সে মনোযোগী হয়ে উঠেছে পড়াশোনার প্রতি। এখন অনেকটাই বড় হয়ে গেছে মেঘন। নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করছে সে। আগামী দিনে বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে মেঘন। সম্প্রতি গরমের ছুটিতে উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে একাধিক ছবি পোস্ট করে তার সোশ্যাল মিডিয়ায়। আরো কিছু বছর পর হয়তো কোন ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা যেতে পারে এই শিশু শিল্পীকে।

