‘পিলু’র নায়িকা আসছে রোহিতের প্রাক্তন স্ত্রীর ভূমিকায়! ‘ফুলকি’তে আসছে আরও এক জনপ্রিয় মুখ, দর্শকরা জানলে আনন্দে লাফাবেন

জি-বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘ফুলকি’(Phulki)। শুরু হওয়ার পর থেকেই টিআরপিতে (TRP) নিজের দখল তৈরি করেছে এই ধারাবাহিক। শুরুর প্রথম সপ্তাহেই জগদ্ধাত্রীকে টিআরপিতে হারিয়ে দেয় ফুলকি। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নবাগতা নায়িকা দিব্যানী মন্ডল এবং অভিনেতা অভিষেক বসু।
মূলত বক্সিং প্রতিযোগীতা নিয়ে তৈরি এই ধারাবাহিক। ধারাবাহিকটি টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে গত এক মাস ধরে। শুরুতে বক্সিং এর উল্লেখ থাকলেও বর্তমানে বক্সিং সম্পর্কিত কোনো কিছুই দেখানো হচ্ছে না ধারাবাহিকের। দর্শকদের ধারণা বর্তমান প্লট এক বিরাট জনপ্রিয়তা পাওয়ায় বক্সিংয়ের কনসেপ্ট থেকে সরে এসেছে প্রোডাকশন।
ধারাবাহিকের প্লট অনুযায়ী রোহিতের সাথে বিয়ে হয় ফুলকির। এরপর নানা রকমের ওঠা পড়া আসে ফুলকির জীবনে। অনেকেই চায় রোহিত ফুলকির সংসার ভাঙতে। কিন্তু নিজেদের উপর বিশ্বাস এবং কিছু মানুষের সহায়তায় ও ভালোবাসায় তারা সব বিপদ কাটিয়ে ওঠে। এইভাবেই এগোচ্ছিল গল্প। কিন্তু এর মাঝেই জানা গেল একটি বড় খবর।
ফুলকি ধারাবাহিকটি দেখে এতদিনের দর্শকরা বুঝতে পেরেছেন রোহিতের এর আগেও একটি বিয়ে হয়েছিল। কিন্তু রোহিত তার পূর্ব জীবনে বক্সিং সম্পর্কিত কোন একটি বিষয়ে একটা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে রোহিত, যেখানে তার দাদাও মারা যায়। যার ফলে তাকে ছেড়ে চলে যায় তার স্ত্রী। অতএব সেই বিয়ে স্থায়ী হয়নি। এই নিয়ে বাড়ির অনেকেই অসন্তুষ্ট। এবার জানা গেল রোহিতের প্রাক্তন স্ত্রীর আসল পরিচয়।
শোনা যাচ্ছে রোহিতের স্ত্রী শালিনীর চরিত্রে অভিনয় করবেন মেঘা দাঁ। তবে এখানেই গল্প শেষ নয়। গল্পে রয়েছে অন্য টুইস্ট। ধারাবাহিকের নায়িকা ফুলকিকে যে বাবা-মা বড় করেছেন তাঁরা ফুলকির নিজের মা বাবা নন। কুড়িয়ে আনা হয়েছিল ফুলকিকে। জানা যাচ্ছে শালিনী অর্থাৎ রোহিতের প্রাক্তন স্ত্রী হতে চলেছে ফুলকির দিদি। অর্থাৎ নিজের প্রাক্তন স্ত্রীর বোনকেই দ্বিতীয়বার বিয়ে করল রোহিত।
View this post on Instagram

