Mithai: বড় খবর! মোদক পরিবারের এলো নতুন সুখবর, না জানলেই মিস করবেন আনন্দ সংবাদ

ধারাবাহিকে এখন দুঃখের পর্ব দেখানো হলেও বাস্তব জীবনে মিঠাইয়ের জন্য কিন্তু সুখবরের বন্যা বইছে। এখন ধারাবাহিকে সিদ্ধার্থ জেলে রয়েছে ওমি আগারওয়াল কে খুন করার দায়ে। কিন্তু সত্যিটা আমরা সকলে জানি। আর এটাই প্রমাণ করতে হবে রুদ্র বিশ্বাস জ্যাঠামশাই এবং মিঠাই কে।
আজকের এপিসোডে আমরা দেখতে পাবো সিদ্ধার্থ কে কোর্টে তোলা হবে এবং সেখানে তার বিরুদ্ধে সব সাক্ষী জোগাড় করে আনবে বিপরীত পক্ষের আইনজীবী এবং বোম স্কোয়াডের লোকটি সিদ্ধার্থের বিপক্ষে সাক্ষী দেবে!মিঠাই তো কান্নায় ভেঙে পড়বে শেষে আর সিদ্ধার্থ মন খারাপ করে কাঠগড়াতেই দাঁড়িয়ে থাকবে।
তবে আপনাদের জন্য এবার একটা সুখবর দিই। গতকাল তো আপনারা জন্মাষ্টমী দিনে সুখবর পেয়েছেন যে টিআরপি তালিকায় মিঠাই প্রথম হয়েছিল আর আজকে জানা গেল যে ormax এর যে সেরা ৫ চরিত্র তালিকা বের হয় প্রতি মাসে সেখানে আবার প্রথম হয়েছে মিঠাই। এই নিয়ে টানা 15 বার মিঠাই প্রথম হলো।
View this post on Instagram
এবারের তালিকাতে সকলেই মহিলা এবং সিদ্ধার্থ ও ঋদ্ধি বেরিয়ে গেছে তালিকা থেকে। আশ্চর্যজনকভাবে উমা ঢুকে পড়েছে। আসলে শেষ হয়ে যাবে তো কয়েকদিন পরে তাই উমাকে বোধহয় সাপোর্ট করেছেন সকলে। প্রথম স্থানে রয়েছে মিঠাই, তৃতীয় স্থানে খড়ি তৃতীয় স্থানে লক্ষ্মী কাকিমা চতুর্থ স্থানে উমা এবং পঞ্চম স্থানে দীপা।
মিঠাইকে কেউ সরাতে পারছে না তার কারণ তার ভালো অভিনয় এবং বাস্তব জীবনেও খুব সুন্দর করে নিজের জীবনকে চালিয়ে নিয়ে যাওয়া।গল্পে এত সুন্দর পরিবর্তন আসছে ঘনঘন আর সেখানে নিজেকে ভালোভাবেই মানিয়ে নিচ্ছে সৌমি তাই দর্শক তাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে।

