কিছুদিন আগেই গাঁটছড়া ছেড়েছেন প্রধান অভিনেত্রী, এবার নতুন ভাবে একেবারে অন্য গল্প নিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী?

স্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছড়া’ (Gaatchora) ধারাবাহিক বিগত কয়েক মাস ধরে মন জয় করে আসছে দর্শকদের। ধারাবাহিকের প্রতিটি চরিত্র দর্শকদের খুব কাছের হয়ে উঠেছে। টিআরপি তালিকায় বর্তমানে এই ধারাবাহিকে অনেকটা পিছিয়ে পড়লেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি এখনো। দর্শ কদের মাঝে এখনো ঠিক আগের জায়গাতেই রয়েছে এই ধারাবাহিক।
এর মাঝে ধারাবাহিক ছেড়ে চলে গিয়েছেন প্রধান অভিনেত্রী। তারপর থেকেই ধারাবাহিকের টিআরপি অনেকটাই কমে গিয়েছে। মাঝে বেশ কয়েকবার ধারাবাহিকটি শেষ হওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। কিন্তু এখনও নিজের মতন করে নতুন নতুন প্লট নিয়ে এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প। এইবার সোনা গেলো, অন্য এক প্রজেক্ট এর মধ্যে দিয়ে ফিরতে চলেছে ধারাবাহিকের নায়িকা।
টেলিপাড়ায় জ্যাসমিন রায় (Jasmine Roy) খুব পরিচিত এক মুখ। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় থাকেন। অভিনয়ের দিক থেকে তিনি অত্যন্ত দক্ষ এবং দর্শকদের খুবই প্রিয়। অভিনেত্রী তাঁর অভিনয় কেরিয়ার শুরু করেন থিয়েটার দিয়ে। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে টেলিভিশনে অভিনয় করছেন জ্যাসমিন। অভিনেত্রী ফেসবুক-ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়। জ্যাসমিনের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চরায়। টেলি পাড়ায় ডাকসাঁইটে সুন্দরী বলেই পরিচিত জ্যাসমিন।
জ্যাসমিন গাঁটছড়াতে অভিনয় করছেন। এই মুহূর্তে তাকে নতুন কোন প্রজেক্টে দেখা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি তিনি ফিরতে চলেছেন দর্শকদের মাঝে। তবে কি নতুন কোন ধারাবাহিকের মধ্যে দিয়েই ঘটতে চলেছে তার আগমন? কোন চ্যানেলে আসছে সেই ধারাবাহিক আর এই অভিনেত্রীর বিপরীতেই বা কোন অভিনেতা থাকবেন? এই সমস্ত কিছু জানাতে চলেছি আজকের প্রতিবেদনে।
বর্তমানে স্টার জলসা, জি বাংলা, সান বাংলা ইত্যাদি চ্যানেলগুলিতে বিভিন্ন নামিদামি প্রোডাকশন হাউজ একাধিক নতুন ধারাবাহিক নিয়ে আসছে। ইতিমধ্যেই বেশ কিছু ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছে এবং বাদবাকি ধারাবাহিক গুলি খুব তাড়াতাড়ি সম্প্রচারিত হতে চলেছে টেলিভিশনের পর্দায়। তবে কি এর মধ্যে থেকেই একটি ধারাবাহিকের প্রধান চরিত্র দেখা মিলবে অভিনেত্রী জ্যাসমিনের?
না, তিনি এই মুহূর্তে কোন নতুন ধারাবাহিকে ফিরছেন না। তিনি ফিরছেন একটি ওয়েব সিরিজে। সুরিন্দার ফিল্মসের আড্ডা টাইমে আসছে নতুন ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটির নাম পেত্নী। এখানেই প্রধান নায়িকার চরিত্রে দেখতে পাওয়া যাবে উষসী রায়কে। এবং এই সিরিজটির অন্য এক নায়িকার চরিত্রে থাকছেন অভিনেত্রী জ্যাসমিন রায়। এই প্রিয় অভিনেত্রীকে খুব তাড়াতাড়ি নতুন প্রজেক্টে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তার ভক্তরা।
View this post on Instagram

