অবিকল দাদুর মতন দেখতে হয়েছে ছোট্ট কবীর, এক্কেবারে রঞ্জিত মল্লিকের জেরক্স কপি জানেন তাদের আর কী কী মিল রয়েছে?

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা তিনি। রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)-র মেয়ে হলেও কোয়েল মল্লিক (Koel Mallick) নামটাই যথেষ্ট টলিউডে তার পরিচয় বোঝাতে। বাবার থেকে তার জনপ্রিয়তা কোনও অংশে কম নয়। যেখানে নেপোটিজম বিতর্কে তুঙ্গে তরজা সেখানে কোয়েল মল্লিককে নিয়ে গর্বিত তার ভক্তরা। এখন তিনি ঘোরতর সংসারী। আদর্শ মেয়ে, বউ এবং মা হয়ে সামলাচ্ছেন তার দায়িত্ব এবং কর্তব্য।
আজ থেকে প্রায় ২ দশক আগে ইন্ডাস্ট্রিতে প্রথম পা রেখেছিলেন কোয়েল মল্লিক। প্রথম ছবির পর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। একটার পর একটা ছবিতে কোয়েল মল্লিক জিতেছেন দর্শকদের মন। তবে এখন তিনি অভিনয়টা অনেকটাই কমিয়ে দিয়েছেন। কারণ তার জীবনে এসেছে তার ছোট্ট রাজপুত্র কবীর। নিসপাল সিং রানে (Nispal Singh Rane) এবং কোয়েল মল্লিকের একমাত্র সন্তান এখন দর্শকদের নয়নের মনি।
কোয়েল মল্লিকের ছেলের মিষ্টি চেহারায় ভুলেছেন নেটিজেনরা। কেউ বলেন সে একেবারে তার মায়ের মত দেখতে। আবার কেউ কেউ বলেন অবিকল রঞ্জিত মল্লিকের মত দেখতে কবীরকে। বিশেষ করে তার হাসিটা যেন একেবারে রঞ্জিত মল্লিকের জেরক্স কপি। দাদুর সাথে নাতির বন্ডিংটাও চোখ জুড়িয়ে দেবে। সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে হিট দাদু ও নাতির এই জুটি।
কোয়েলের ফেসবুক প্রোফাইলে কবীরের কিছু ছবি দেখতে পাওয়া যায়। একেবারে একরত্তি বয়স থেকে তিন বছর বয়স পর্যন্ত ছেলের কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন কোয়েল। বাবা-মার পাশাপাশি দাদু রঞ্জিত মল্লিকের সঙ্গেও সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তাকে। কিছুদিন আগেই সে স্কুলে যাওয়া আরম্ভ করেছে।
ছেলের তিন বছর বয়স হতেই আবার নিজের কাজের জগতে ফিরেছেন কোয়েল। কবীরকে সময় দেওয়ার জন্য তিনি তিনটি বছর সেভাবে ছবি নেননি হাতে। ছেলে এখন একটু বড় হয়েছে। তাই কোয়েল ফিরে গিয়েছেন তার নিজস্ব লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে। এখন ‘মিতিন মাসি’ ছবির শুটিংয়ের জন্য কাজ করছেন তিনি।
View this post on Instagram

