মিঠাই থেকে তুঁতে অভিনয়ের শুরুটা খলনায়িকা হয়ে হলেও এখন তারা জনপ্রিয় নায়িকা, শেষেরজনের নাম শুনলে অবাক হবেন

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে আজকের দিনে এমন অনেক দাপুটে অভিনেত্রীরা রয়েছেন যাদের শুরুটা কিন্তু গল্পের প্রধান চরিত্রাভিনেত্রী বা নায়িকা হিসেবে হয়নি। তাদের অভিনয় জীবন শুরু হয়েছিল খলনায়িকা অর্থাৎ ভিলেনের চরিত্র দিয়ে। কিন্তু বর্তমানে সেই সব অভিনেত্রীরাই আজ বাংলা ধারাবাহিকের প্রধান মুখ হয়ে উঠেছে। এমনই কিছু অভিনেত্রীদের খলনায়িকা থেকে নায়িকা হওয়ার যাত্রা নিয়েই এই প্রতিবেদন।

দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)
সাঁঝের বাতি, সাহেবের চিঠি সিরিয়ালের নায়িকা দেবচন্দ্রিমাও কিন্তু খলনায়িকা হিসেবেই তার কেরিয়ার শুরু করেছিলেন। তিনি কাজল লতা ধারাবাহিকে ভিলেনের চরিত্রে অভিনয় করেন। নায়িকা হওয়ার পাশাপাশি খলনায়িকা হিসেবেও তিনি ১০-১০ পেয়েছেন দর্শকদের থেকে।

সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo)
এই তালিকায় সবার আগে থাকবে মিঠাই সিরিয়ালের নায়িকার নাম। এই সিরিয়াল তাকে জনপ্রিয়তার শিখরে তুলে দিয়েছে। সেই সঙ্গে তার হাতে এসেছে টলিউডে অভিনয় করার সুযোগ। তবে কেরিয়ারের শুরুতে ‘এ আমার গুরুদক্ষিণা’ সিরিয়ালে ভিলেন হিসেবে দেখা গিয়েছিল তাকে।

দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)
খুকুমণি হোম ডেলিভারি থেকে তুঁতে, দুটি সিরিয়াল করেই বেশ জনপ্রিয় হয়েছেন দীপান্বিতা। এর মধ্যে খুকুমণি হোম ডেলিভারিতে তার ‘পেঁপে দিয়ে চেপে’ সংলাপটি ব্যাপক জনপ্রিয় করে তোলে তাকে। উল্লেখ্য, তিনি সাঁঝের বাতি সিরিয়ালে চুমকি হয়ে অভিনয় করেছিলেন, এই চরিত্রটি খল চরিত্র ছিল।

ইধিকা পাল (Idhika Paul)
ইধিকা পালও বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী। এ পর্যন্ত বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করা হয়ে গিয়েছে তার এছাড়া সম্প্রতি বাংলাদেশে শাকিব খানের বিপরীতে প্রিয়তমা ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কপালকুণ্ডলাতে খলনায়িকা হিসেবে অভিনয় করেছিলেন তিনি। তারপর একে একে রিমলি, পিলুতে অভিনয় করেন। পিলুতেও শুরুর দিকে তার চরিত্রটি নেগেটিভ ছিল।

প্রিয়া মন্ডল (Priya Mondol)
বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা প্রিয়া মন্ডল। নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের চরিত্রেই বাজিমাত করেছেন প্রিয়া। খুব সাদামাটা এবং আদ্যপান্ত পজিটিভ রোলে মন জিতেছেন হাজারো দর্শকের। খলনায়িকা থেকে হয়েছেন গল্পের নায়িকা। এর আগে ‘তোমায় আমায় মিলে’, ‘সাঁঝের বাতি’, ‘ভজ গোবিন্দ’, ‘স্ত্রী’, ‘বরণ’ এবং হিন্দি ছবি ‘তু মেরি পেয়ারি বিন্দু’তে অভিনয় করেছেন প্রিয়া। তোমায় আমায় মিলে ধারাবাহিকে জাঁদরেল খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তাকে ‘তুমি যে আমার মা’ ধারাবাহিককে নায়িকা চরিত্র দেখা গিয়েছে।






