বদলে গেল মন দিতে চাই ধারাবাহিকের নায়িকা, তার বদলে এলো নতুন মুখ, অভিনেত্রীর পরিবর্তনে মুখ ভার দর্শকদের

কিছুদিন আগেই ‘এই পথ যদি শেষ না হয়’ ধারাবাহিকের পথ চলা শেষ হয়েছিল। এতে ঋত্বিকের ভক্তরা খুবই দুঃখ পেয়েছিলেন। তবে তাঁর অনুরাগীদের জন্য আরও একবার সুখবর এল। ২ জানুয়ারি থেকে জি বাংলায় (Zee Bangla) সোম থেকে শুক্র রাত ১০.৩০ টার সময় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মন দিতে চাই’ (Mon Dite Chai)। আর সেখানেই সোমরাজ বন্দোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে ঋত্বিককে।
তাঁর বিপরীতে রয়েছেন ‘আয় তবে সহচরী’-খ্যাত অরুণিমা। জুটি হিসেবে ঋত্বিক-অরুণিমা এই প্রথমবার ধারাবাহিকে অভিনয় করছেন। তাদের এই জুটিকে বেশ পছন্দ করছেন দর্শক মহল। নতুন এই ধারাবাহিকটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘নেতাজী’, ‘সাত ভাই চম্পা’, ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ ইত্যাদি বহু জনপ্রিয় ধারাবাহিক-খ্যাত পরিচালক অমিত দাস।
এবার এই মন দিতে চাই ধারাবাহিকের প্রধান অভিনেত্রীর হতে চলেছে মুখ বদল। এর আগে বহু ধারাবাহিকেই আমরা অভিনেতা-অভিনেত্রীদের বদলে যেতে দেখেছি। যেমন ইষ্টি কুটুম ধারাবাহিকে প্রধান চরিত্র বাহা অর্থাৎ রনিতাকে ধারাবাহিকের মাঝেই পরিবর্তন করা হয়েছিল। এই বিষয়টিকে একদমই পছন্দ করেন না দর্শক মহল।

একটি চরিত্রকে বহুদিন ধরে ধারাবাহিকের পর্দায় দেখতে দেখতে সেই চরিত্রে সেই চেহারাটিকেই নিজেদের মনে জায়গা করে দেয় দর্শকরা। এরপর যখন সেই চরিত্রে থাকা অভিনেতা বা অভিনেত্রীকে বদলে দেওয়া হয় তখন সেটা বিশেষ পছন্দ হয় না দর্শকদের। ফলে অনেক সময় টিআরপিও কমে যায়। এইবার তেমনি এক মুখ বদল হতে চলেছে মন দিতে চাই ধারাবাহিকেও।

এই ধারাবাহিকে অনেকগুলি চরিত্রকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই ধারাবাহিককে তিতিরের অনেক বোন রয়েছে। তাদের মধ্যে একজন হল কোয়েল। এই চরিত্রে আমরা এতদিন দেখে এসেছি সৌমশ্রী ভট্টাচার্যকে। তবে সিরিজে কাজ করার জন্য ধারাবাহিক ছেড়েছেন তিনি। তার বদলে এবার থেকে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী পামেলা কাঞ্জিলালকে। কোয়েলের চরিত্রে কেমন লাগছে তাকে?

