শিরিন তাও নিজের সংসার বাঁচানোর চেষ্টা করছে কিন্তু গুড্ডি অন্যের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে! নেগেটিভ হয়েও শিরিন দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে অপরদিকে গুড্ডি চক্ষুশূল হয়ে উঠছে!!

বর্তমানে স্টার জলসার একটি অত্যন্ত চর্চিত ধারাবাহিক হল ‘গুড্ডি’। এই ধারাবাহিকে শিরিন, গুড্ডি, অনুজ এই তিনজনের অদ্ভুত ত্রিকোণ সম্পর্ক দেখতে দেখতে বিরক্ত দর্শক। এতদিন দর্শকদের বিরক্তির কারণ ছিল নায়ক অনুজের ব্যবহার। তার চরিত্র নিয়ে রীতিমতো সমালোচনা এবং কটাক্ষ হতো সোশ্যাল মিডিয়াতে। তবে এবার নায়িকা গুড্ডিকেও কেউ পছন্দ করে উঠতে পারছেনা। সেই জায়গায় দাঁড়িয়ে নেগেটিভ চরিত্র শিরিনকে অনেকে পছন্দ করছে।

Guddi - Watch Episode 312 - Mitthi Takes an Initiative on Disney+ Hotstar
প্রসঙ্গত এই ধারাবাহিকের যারা দর্শক তারা জানে যে এই মুহূর্তে শিরিন গুড্ডিকে অনুজদের বাড়ি থেকে তাড়ানোর জন্য রীতিমতো উঠেপড়ে লেগেছে, আর সে অদ্ভুত সব কাণ্ডকারখানা করছে। সেই সঙ্গে একের পর এক মিথ্যে কথা বলছে। কিন্তু সেই মিথ্যাটা এমন ভাবেই বলছে যে সকলেই তার কথা বিশ্বাস করে নিচ্ছে। উল্টোদিকে গুড্ডি নায়িকা হয়েও এমন অদ্ভুত আচরণ করছে যা দেখতে দেখতে বিরক্ত হচ্ছে দর্শক।

Guddi - Watch Episode 20 - Guddi Is Traumatised! on Disney+ Hotstar
তাই এখন সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা অনেক সময় শিরিনের চরিত্রটির প্রশংসা করছে। তাদের মধ্যে একজনের মত যে শিরিনের মত আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা খুব আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যে কথা বলে আর সেগুলো সকলেই বিশ্বাস করে নেয়। আর সেই জায়গাতেই এইরকম একটি চরিত্রকে রীতিমতো ফুটিয়ে তুলছে শিরিন চরিত্রের অভিনেত্রী মধুরিমা বসাক। তাই জন্যই এই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সকলে।

Bengali television
আবার অনেকের মতে গুড্ডির যে চরিত্রটি এতদিন ছিল তা দিনে দিনে বিরক্তিকর হয়ে উঠছে। বিয়ের পরে মনে হয়েছিল সে এবার অনুজকে যোগ্য জবাব দেবে কিন্তু তার যুধাজিতের সঙ্গে করা অদ্ভুত আচরণ কেউই মেনে নিতে পারছে না। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পর সে এখন বলছে যে সে যেহেতু সিঁথিতে একা একা সিঁদুর পড়েছে তাই যুধাজিতকে সে ধর্ম সাক্ষী করে বিয়ে করেনি। রীতিমতো বাঙালির বিয়ের আভিজাত্যকে আঘাত করছে গুড্ডি ধারাবাহিক।

Bengali television
তাই বর্তমানে বোঝাই যাচ্ছে যে গুড্ডি ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রই রীতিমতো বিরক্তিকর হয়ে উঠেছে দর্শকদের চোখে। তবে নেগেটিভ চরিত্রে শিরিন তাও দর্শকদের প্রশংসা কুড়োচ্ছে তার কারণ দর্শকের মতে শিরিন নিজের স্বামীকে নিজের কাছে রাখার জন্য এগুলো করছে। কিন্তু গুড্ডি সব জেনেও অনুজের কাছে বারবার যাচ্ছে। আর নিজেকে ছোট করছে সেই সঙ্গে যুধাজিতকেও ছোট করছে। তাই আর এই গল্প দেখতে চাইছে না দর্শক।

Back to top button