সোনাকে ভুল বোঝানোর জন্য মিশকাকে চড় মারল লাবণ্য, অন্যদিকে সূর্যকে দূরে পাঠিয়ে তার চরম ক্ষতি করে দিল মিশকা! 

এই মুহূর্তে দাঁড়িয়ে স্টার জলসা (Star jalsha) চ্যানেল এর একটি অন্যতম জনপ্রিয় এবং টিআরপি টপার ধারাবাহিকটি হলো অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকদের অত্যন্ত কাছের। ধীরে ধীরে ধারাবাহিকটির জনপ্রিয়তা শীর্ষে পৌঁছেছে। ধারাবাহিকের প্রতিটি চরিত্রই দর্শকদের ভীষণ প্রিয়। এই মুহূর্তে অনুরাগের ছোঁয়ার সব থেকে আকর্ষণীয় দুই চরিত্র হলো সোনা এবং রুপা।

কিছু দিন আগে রুপা জানতে পেরেছে তার আসল বাবার পরিচয়। এতদিন সে যে ধোঁয়াশার মধ্যে বসবাস করছিল সেই ধোঁয়াশা কেটে গিয়ে এখন তার কাছে পরিষ্কার যে তার প্রিয় বন্ধু হিংসে কুটির বাবাই তার বাবা আর হিংসে কুটি তার যমজ বোন। কিন্তু অন্যদিকে রত্না দেবী সোনাকে ভুল বোঝানোর ফলে এখন সোনা মনে করছে সে অনাথ তাই নিজের বাবা-মাকে পাওয়ার জন্য উতলা হয়ে উঠেছে।

তাকে যে যেভাবে পারছে বোকা বানাচ্ছে আর সেটাই করলো এবার মিশকা। সোনাকে ভুল বুঝিয়ে মা-বাবার কাছে যাওয়ার নাম করে সোনাকে নিয়ে চলে গেল মিশকা। অন্যদিকে বাড়িতে সবাই চিন্তা করছে সূর্যের না ফেরার জন্য। লাবণ্য সেনগুপ্ত টেনশনে পাগল হয়ে যাচ্ছে। এমন সময় রুপা ফিরে সবাইকে সব সত্যিটা জানায়।

তখনই লাবণ্য আর দীপা বেরিয়ে পড়ে সোনাকে ফিরিয়ে আনতে। অন্যদিকে সোনা তার নকল বাবা মার কাছে গিয়ে বুঝতে পারে যে এটা তার বাবা-মা নয়। সে বলে ফুল মা আর বাবার কাছে সে যেমন শান্তি পেত এখানে এসে সেই শান্তি পাচ্ছে না। তখনই লাবণ্য সেনগুপ্ত আর দীপা সেখানে এসে হাজির হয়।

সোনা ফিরে যাওয়ার জেদ করতে থাকলে মিশকা তাকে বোঝায় যদি সে আজকে চলে যায় তাহলে সে তার নিজের বাবা মাকে আর কোনদিনও দেখতে পাবে না। মিশকার কথায় ভয় পেয়ে লাবণ্যকে সোনা বলে সে তার নিজের বাবা মাকে পেয়ে গেছে তাই সে আর ফিরবে না। মিশকাতের উপর ভয়ংকর রেগে যায় লাবণ্য। তখন লাবণ্য মিশকাকে বলে “এইবার তোমার একটা ব্যবস্থা করতেই হবে।” এই সর্বনাশের খেলায় কে জিতবে মিশকা নাকি দীপা?

Back to top button