ফুলকি ‘মিঠাই’ স্টাইল কপি করতে করতে এবার ‘সিদ্ধার্থে’র জামাটাও কপি করে ফেলল রোহিত! এভাবে ‘সিধাই’ হওয়া যায় না, আজকের পর্ব দেখে ক্ষুব্ধ দর্শক

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে আবেগের আরেক নাম ‘মিঠাই’ (Mithai)। টিভির পর্দায় ইতিমধ্যে এই সিরিয়ালের সম্প্রচার শেষ হয়েছে ঠিকই কিন্তু মিঠাই নিয়ে দর্শকদের পাগলামি কমেনি এক ফোঁটাও। ধারাবাহিকের নায়ক-নায়িকার মিঠাই সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। দর্শকদের কারও কাছে তাদের জুটি ‘সিধাই’ তো কারও কাছে তাঁরা ‘আদৃতৃষা’(Adritrisha) নামে পরিচিত।
সম্প্রতি জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে ফুলকি। এইবার অভিযোগ উঠল সদ্য শুরু হওয়া নতুন সিরিয়াল ‘ফুলকি’ (Phulki)-র বিরুদ্ধে। এমনিতেই আগে থেকেই এই সিরিয়ালের ওপর খেপে ছিলেন মিঠাই ভক্তরা। কারণ এই নতুন সিরিয়াল আসায় সকলের প্রিয় সিরিয়াস ধারাবাহিক মিঠাইকে তার জায়গা ছাড়তে হয়েছে। তার ওপর প্রতিনিয়ত মিঠাইকে অনুকরণ করে চলেছে এই ধারাবাহিক।
মিঠাইকে কপি করছে ফুলকি
প্রথমে একদম শুরুতে, মিঠাই স্টাইলে কোমরে হাত দিয়ে নায়িকা ফুলকিকে দাঁড়াতে দেখে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন মিঠাই ভক্তরা। তাদের প্রিয় চরিত্র কে কোন নতুন ধারাবাহিক কপি করুক এটা কোনভাবেই মেনে নিতে পারছিলেন না তারা। তবে এতেই থেমে থাকেনি ফুলকি বার বার করে গিয়েছে একই কাজ।
শুরুতে সিদ্ধার্থ ছিল রাফ অ্যান্ড টাফ, আর ভীষণ অ্যাটিটিউড সম্পন্ন একটি ছেলে। যাকে গলানো মোটেই সহজ সাধ্য নয়। আর এই জিনিসটা বেশ পছন্দ করতেন দর্শকরা। ফুলকি এটাকেও কপি করেছিল। রোহিতের চরিত্রটি তার জলজ্যান্ত প্রমাণ। এরপর ফুলকি যা করল তা সত্যিই হাস্যকর দর্শক মহলের কাছে।
আজকের পর্বে যা দেখানো হবে
এদিনের পর্বে, রোহিতকে যে জামাটি পরে দেখতে পাওয়া যায় সেই একই জামা পরে এক সময় শুটিং করেছিল সিদ্ধার্থ। অর্থাৎ ক্যারেক্টার অঙ্গভঙ্গি কপি করতে করতে এইবার জামাটাও কপি করে ফেলল ফুলকি। যা দেখে হাসির রোল নেট দুনিয়ায়। ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক তবে মাঝেমধ্যেই তার এই কপি করার কাণ্ডকারখানা দেখে হাসি থামাতে পারছেন না দর্শকরা।

