দুই পা ভেঙে গিয়েও শুটিং, নিম ফুলের মধুতে বদলাচ্ছে না ‘বাবুউউউ’, দর্শকদের ভালোবাসায় অসুস্থ অবস্থাতেই পর্দায় রুবেল

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধারাবাহিক হচ্ছে নিম ফুলের মধু (Nim Fuler Modhu)। বেশ রমরমেই চলছিল এই ধারাবাহিক। কিন্তু তারই মাঝে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। দুদিন আগেই অসাবধানতাবশত ঘটে যাওয়া এক অ্যাক্সিডেন্টে দুটো পা ভেঙে গিয়েছে ধারাবাহিকের নায়ক রুবেলের। রুবেলের এমন অবস্থায় বেশ কষ্ট পেয়েছেন ভক্তরা।
দুর্ঘটনার পর সকলে ভেবেছিল বদলে দেওয়া হবে নায়ক
এর পাশাপাশি ভক্তদের ধারণা ছিল এবার হয়তো রুবেলকে ধারাবাহিক থেকে বাদ দিয়ে দেওয়া হবে। কারণ ভাঙ্গা পা নিয়ে শুটিং ফ্লোরে আসা কোনভাবেই যে সম্ভব নয় সে কথা আগেই জানিয়ে দিয়েছেন রুবেলের প্রেমিকা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তাই এবার নিজের বাড়ি থেকে শুটিং করছেন রুবেল। বদলানো হয়নি নিম ফুলের মধুর নায়ককে।
কিন্তু সকলের ভালোবাসায় আবার পর্দায় রুবেল
এই মুহূর্তে নিজের বাড়িতে বসেই ভাঙ্গা পা নিয়ে শুটিং করছেন তিনি। এই সমস্ত বিষয়টি সবাইকে সেই লকডাউনে কাটানো কোয়ারেন্টাইনের দিনগুলো আবার মনে করিয়ে দিচ্ছে। ধারাবাহিকের পর্বেও দেখা গিয়েছে পা ভেঙে গিয়েছে রুবেলের। এ দিনের পর্বে দেখা যায়, গুন্ডাদের হাত থেকে বেঁচে গিয়েছে পর্ণা।
আজকের পর্বে দেখা যাবে
প্রথম দিকে সে রুবেলকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় কারণ তাকে সে কোথাও খুঁজে পাচ্ছিল না। সঙ্গে সঙ্গে রুচিরাকে ফোন করে পর্ণা। আর সেখান থেকেই সমস্ত বিষয়টা বাড়ির প্রত্যেককে জানে। এইসব কিছুর জন্য পর্ণাকে দোষারোপ করে কৃষ্ণা। এরপর থানায় গিয়ে কমপ্লেন করে রুচিরা। তখনই রুচিরা খবর পায় সৃজনের পা ভেঙে দিয়েছে গুন্ডারা। যা শুনে কান্নায় ভেঙে পড়ে পর্ণা। তারপরেই সৃজনকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়।
কৃষ্ণা দোষারোপ করা শুরু করে পর্ণাকে। আর তখনই পর্ণা তিন্নিকে টানতে টানতে নিচে সবার সামনে নিয়ে আসে। আর কৃষ্ণা কে বলে এইসব কিছুর মূলে রয়েছে তিন্নি। সৃজনের পা গুন্ডারা ভাঙলেও সে গুন্ডা গুলোকে ভাড়া করেছিল এই তিন্নি। শুধু তাই নয় সৃজনের চাকরি চলে যাওয়ার পিছনেও রয়েছে এই মেয়েটাই। তখন তিন্নিও ভয় পেয়ে যায়, মনে মনে ভাবতে থাকে পর্ণা তাহলে সবকিছু জেনে গিয়েছে। তাহলে এবার তিন্নিকে কী শাস্তি দেবে পর্ণা?

