বুকে গুলি লাগলেও রক্তের ছিটে ফোটাও দেখা গেল না জগদ্ধাত্রীর শরীরে! উৎসব গুলি করল নাকি ক্যাপ ফাটালো? সেই দৃশ্য দেখে চরম কটাক্ষের মুখে জগদ্ধাত্রী

এই মুহূর্তে জি বাংলায় যে কটি জনপ্রিয় ধারাবাহিক রয়েছে তার মধ্যে অন্যতম হলো ‘জগদ্ধাত্রী’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অঙ্কিতা মল্লিককে এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জিকে। জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করে অভিনেত্রী প্রথম ধারাবাহিকেই দর্শকদের কাছে দারুন ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। পারিবারিক কূটকচালি থেকে দূরে ডিটেকটিভ ধর্মী গল্প নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক।

জগদ্ধাত্রী আগামী পর্বে ৫ ফেব্রুয়ারি | Jagadhatri Advance Update Today Episode | Alpo Gossip - YouTube
শুরুর প্রথম থেকেই টিআরপি তালিকায় বেশ ভালো ফল করে এসেছে জগদ্ধাত্রী। প্রথমদিকেতো টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে পরপর কয়েক সপ্তাহ ধরে কিন্তু তারপরেই শীর্ষস্থান থেকে নেমে এখন দ্বিতীয় স্থান অর্জন করছে। তবে প্রতিদিনই থাকছে টান টান উত্তেজনার পর্ব। যা নিয়ে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় ভক্তদের চরম উন্মাদনা।

Jagadhatri TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5
যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন যে সম্প্রতি স্বয়ম্ভুর সৎ ভাই উৎসবকে ধরার জন্য জগদ্ধাত্রী মরিয়া হয়ে উঠেছে। আর উল্টো দিকে উৎসব জগদ্ধাত্রীকে মেরে ফেলার জন্য মেনানকে বলেছে। আর কালকের পর্বে দেখা গেছে উৎসব জগদ্ধাত্রীকে গুলি করেছে আর সেই গুলি সোজা গিয়ে লেগেছে জগদ্ধাত্রী বুকে আর সে মাটিতে লুটিয়ে পড়েছে।

এই নিয়ে দর্শকরা এবং ভক্তরা সকলেই জগদ্ধাত্রীর কী হবে তা জানার জন্য উদগ্রীব হয়ে বসে রয়েছে। কিন্তু এই দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চরম কটাক্ষ। তার কারণ জগদ্ধাত্রীর বুকে যে গুলি লাগলো সেই সময় তার শরীরে এক ফোটাও রক্ত দেখতে পাওয়া যায়নি। আর তাই নিয়েই চরম ট্রোলের শিকার হচ্ছে জগদ্ধাত্রী।

জগদ্ধাত্রী আগামী পর্ব ৬ ফেব্রুয়ারি | Jagadhatri Episode Update Today | Tolly Title - YouTube
অনেকেই বলেছে যে ডিটেকটিভ ধর্মী গল্পে যদি এমন গাঁজাখুরি দেখানো হয় তাহলে কী করে সেই ধারাবাহিকের জনপ্রিয়তা বজায় থাকবে? আবার অনেকে বলেছে যে এই জন্যই বাংলা ধারাবাহিকের গল্প নিয়ে এত সমালোচনা বা কটাক্ষ হতে দেখা যায়। কেউ কেউ তো আবার অন্য ধারাবাহিকের সঙ্গে তুলনা করে বলেছে কিছুদিন আগেই বেশ কয়েকটা ধারাবাহিকে গুলি লাগার দৃশ্য দেখা গেছে কিন্তু সেখানে রক্তারক্তি কাণ্ডই হয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে জগদ্ধাত্রীর একটা গুলি সজোরে বুকে লাগলো কিন্তু সেখানে কোন রকম রক্তের চিটে ফোঁটাও দেখা গেল না। এই নিয়ে চরম হাস্যকর জিনিসে পরিণত হয়েছে এই ধারাবাহিক।

Back to top button