২১শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশেই মিঠাই, দেখে নিন সেই ভিডিও, রয়েছেন একঝাঁক তারকা

প্রতিবছরের মতো এবছরও তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের মঞ্চ ছিল তারকা বেষ্টিত। শহিদ দিবসে শহিদদের সম্মান জানাতে একদিকে যেমন উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রথম সারির নেতা নেত্রী থেকে শুরু করে টলিউডের তারকারাও। প্রতিবারই ২১ জুলাইয়ের মঞ্চে নজর কাড়েন অভিনেতা অভিনেত্রীরা। এবারও তার অন্যথা হল না।

কে কে ছিলেন মঞ্চে?

রাজ্যের শাসক শিবিরের সঙ্গে বহু তারকাই জড়িয়ে আছেন। সাংসদ-বিধায়কের মতো পদেও তারকাদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয় তৃণমূল। টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী এই দলের সদস্য ৷ সুদেষ্ণা রায়, ইন্দ্রাণী হালদার, জুন মালিয়া থেকে শুরু করে নুসরত জাহান, মিমি চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্য, তৃণা সাহা, কৌশানি মুখোপাধ্যায়, লাভলি মৈত্র, পায়েল ও দেব- তালিকাটা বেশ লম্বা।

বিনোদন দুনিয়ার মানুষ হওয়ায় সাজগোজ থেকে শুরু করে অবাক করে দেওয়া স্টাইল স্টেটমেন্ট এঁদের নিত্যসঙ্গী। ২১শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই সকল অভিনেতা- অভিনেত্রীদেরও দেখতে ভিড় করে আমজনতা৷ আজ এই দিনটি তৃণমূল এর কাছে একটি ঐতিহ্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যেটিকে স্মরণীয় করে রাখতে তারকাদের আগমন।

bengali serial actor actresses in tmc programme

সৌমীতৃষা ভাগ করলেন সেই ভিডিও

তবে এসবের মাঝে যিনি বিশেষভাবে নজর কেড়েছেন তিনি হলেন অভিনেত্রী সৌমিতৃষা। এর আগেও বহুবার বহু ক্ষেত্রে তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা গিয়েছে। তৃণমূল দলটিকে এবং সর্বোপরি মমতা ব্যানার্জিকে ভীষণ পছন্দ করেন মিঠাই। তারই প্রমাণ পাওয়া গেল শহীদ দিবসেও।

মমতা ব্যানার্জির সান্নিধ্য পেতে সব সময়ই তৎপর থাকেন অভিনেত্রী। আজ এই শহীদ দিবসে মমতা ব্যানার্জিকে প্রণাম করলেন তিনি আর তারই একটি ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নিলেন তার দর্শকদের সঙ্গে। দর্শকদের ধারণা আগামী দিনে খুব তাড়াতাড়ি রাজনৈতিক মঞ্চে তাকে দেখা যেতে পারে।

Back to top button