অবশেষে ধরা পড়লো দেবু, স্বয়ম্ভুর গলা শুনেই হতবাক মেহেন্দি! আজ হবে জগদ্ধাত্রীর প্রোমো এপিসোড, টিভির আগেই জেনে নিন কী হল

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) সম্প্রচারিত সবচেয়ে উত্তেজনাময় এবং জনপ্রিয় ধারাবাহিকটি হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। টিআরপি তালিকায় এই ধারাবাহিক চ্যানেল টপার। ধারাবাহিকের গল্প এবং অ্যাকশন এই দুই মিলেমিশে মন জিতে নিয়েছে দর্শকদের। ছোট থেকে বড় এখন সবার প্রিয় এই জগদ্ধাত্রী।
এই ধারাবাহিকে বেশ কিছুদিন ধরেই একটি রহস্যের সমাধানে ব্যস্ত ছিল ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী এবং কৌশিকী মুখার্জি। কে বা কারা স্বয়ম্ভুর পিঠে গুলি চালায় সেটা জানার জন্য উতলা হয়েছিল সে। যারা এই কাজটা করেছে অর্থাৎ গুলি চালিয়েছে তাদের খুঁজে বার করেছে জগদ্ধাত্রী। এইবার শুধু কাজটা কে করতে বলেছে সেইটাই বার করার পালা। আর এই দিনের পর্বে মুখোশ খুলল তার।
আজকের পর্বে দেখা যাবে
এদিনের পর্বে দেখানো হয় স্বয়ম্ভুকে দাহ করার জন্য শ্মশানে নিয়ে আসা হয়েছে। ওইদিকে কৌশিকি মুখার্জি সহ বাড়ির প্রত্যেকের শ্মশানে আসার জন্য তৈরি হয়। কিন্তু সেই সময় বাড়িতে ফোন করে জগদ্ধাত্রী। আর বৈদেহী ও রাজনাথ সহ বাড়ির প্রত্যেককে শ্মশানে আসতে বারণ করে দেয়, জগদ্ধাত্রী বলে ছেলেটা বেঁচে থাকতে কেউ তাকে গ্রহণ করেনি তাই শেষ বেলাতেও কারুর প্রয়োজন নেই। কিন্তু পরে বোঝা যায় শ্মশানে হতে চলেছে ভরপুর অ্যাকশন আর এই গুলি গালা চলার মাঝে পরিবারকে জড়াতে চায়নি জগদ্ধাত্রী। সেই জন্য প্রথম থেকেই কৌশিকী মুখার্জির সঙ্গে পরিকল্পনা করে এই কাজ করেছে সে।
সবাই জগদ্ধাত্রির কথায় বাড়ি থেকে না বেরোলেও একজন কথা শোনে না আর সে হলো দেবু। সে ঠিকই শ্মশানে চলে আসে আর জগদ্ধাত্রীকে মেরে ফেলার চেষ্টা করে। দেবু জগদ্ধাত্রীর গোটা টিমকে কবজা করে ফেলে। ঠিক সেই সময় স্বয়ম্ভু সবাইকে বাচায়। আর তারপরেই জানা যায় আসল কাহিনী।
একটি ভুয়া মেইল আইডি থেকে দুইজন সুটার ভাড়া করে দেবু। আর তার কথাতেই সয়ম্ভুর উপর গুলি চালানো হয়। তবে এই কাজটি তাকে করতে বলে তুষার তলা পাত্র। এই দিনের পর্বে ধরা পড়ে যায় দেবু। আর এই ঘটনার পর প্রত্যেকে জানতে পারে বেঁচে আছে স্বয়ম্ভু, সেটা এতদিন শুধুমাত্র জগদ্ধাত্রী আর কৌশিকী জানতো। কিন্তু হিসেব মেলাতে পারে না মেহেন্দি সবটা দেখে অবাক হয়ে যায়।
View this post on Instagram

