একদিকে ‘বালিঝড়’ অন্যদিকে মিঠাই’, এবার সেয়ানে সেয়ানে টক্কর হবে সন্ধ্যে ছ’টার স্লটে! কাকে ছেড়ে কাকে দেখবে দর্শক, চরম দোটানায় পড়েছে ভক্তরা

এই মুহূর্তে টেলিভিশনে একের পর এক নতুন ধারাবাহিক আসছে আর যাদের ভিড়ে তলিয়ে যাচ্ছে পুরনো ধারাবাহিক। যার জন্য রীতিমতো কোমর বেঁধে লেগে পড়েছে পুরনো ধারাবাহিক গুলো নিজেদের টিআরপি তালিকায় স্থান ধরে রাখার জন্য। যেমন সম্প্রতি দেখতে পাওয়া গেছে মিঠাই ধারাবাহিক আরও একবার নিজের পুরনো জায়গায় ফিরে আসার চেষ্টা করছে।
আর এখন সন্ধ্যা ছ’টার স্লটে বাংলা টেলিভিশনের দুই প্রথম সারির চ্যানেলের মধ্যে রীতিমতো শুরু হয়েছে টক্কর। একদিকে অসাধারণ কাস্টিং নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে স্টার জলসার ‘বালিঝড়’ এবং অন্যদিকে জি বাংলায় এই স্লটে দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ রয়েছে। যার টিআরপি তালিকায় জনপ্রিয়তা কিছুটা কমে গেলেও আরো একবার মিঠাইকে ফিরিয়ে যে পরিমাণ উন্মাদনা ভক্তদের মধ্যে সৃষ্টি করেছেন ধারাবাহিক নির্মাতারা তা বলাই বাহুল্য।
গতকাল অর্থাৎ ৬ ফেব্রুয়ারি দুটো চ্যানেলে ছিল ধামাকা। একদিকে দীর্ঘদিন প্রোমো দেখানোর পরে শুরু হল বালিঝড় এবং অন্যদিকে দর্শকদের এতদিনের প্রত্যাশা পূরণ করে ফিরে এল মিঠাই। তবে দুটো ধারাবাহিক দেখার পরে দর্শকদের মধ্যে থেকে নানা রকম প্রতিক্রিয়া সামনে এসেছে। অনেকেই বলছে বালিঝড়ের কাস্টিং থেকে শুরু করে পোষাক-আশাক বা সাবলীল অভিনয় সবকিছুকেই অসাধারণ বললে কম বলা হবে। আবার বলছে যে মিঠাইতেও মিষ্টি চরিত্রটি এক সুন্দর আমেজ নিয়ে এসেছে।
এমনিতেও এ কথা সকলেরই জানা যে বাংলা টেলিভিশনে যখনই কোন বাচ্চা নিয়ে প্লট ঘোরানো হয়েছে বা নতুন ট্র্যাক ঢোকানো হয়েছে ছোট ছোট খুদে শিল্পী নিয়ে এসে তখনই সেই ধারাবাহিকের টিআরপি তালিকায় ভালো ফল হয়েছে। যেমন সম্প্রতি দেখতে পাওয়া গেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। এবার মিঠাইতেও নিয়ে আসা হলো মিষ্টির ট্র্যাক।
তবে এবার শুধু দেখার যে দর্শকরা কোনটাকে বেশি পছন্দ করে? একদিকে রয়েছে লীনা গাঙ্গুলীর লেখা একদম অন্য ধাঁচের রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি বালিঝড় এবং অন্যদিকে সকলের প্রিয় মিঠাই। যে ধারাবাহিক এতদিন মিঠাইকে ছাড়া একেবারে প্রাণহীন হয়ে পড়েছিল সেই ধারাবাহিকে আবার মিঠাই ফিরে এসে দর্শকদের মন জয় করতে পারে কিনা সেটাই দেখার!

