ভালো হয়ে গেল দিব্যা, দল থেকে বার করে দিল তুষার তলাপাত্রকে! এবার পালা দেবু আর মেহেন্দির, সকলকে শায়েস্তা করবে জগদ্ধাত্রি

বর্তমানে জি বাংলার (Zee Bangla) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। চলতি সপ্তাহেও চ্যানেল টপার এই ধারাবাহিক। টিআরপি তালিকা এই ধারাবাহিকের স্থান অনুরাগের ছোঁয়া ঠিক পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে। ধীরে ধীরে ধারাবাহিক একটি গল্প আরো আকর্ষণীয় হয়ে উঠছে। আর দর্শকদের পছন্দের তালিকায় জগদ্ধাত্রী পাকাপাকিভাবে জায়গা করে নিচ্ছে।
আজকের পর্বে দেখা যাবে
এই দিনের পর্বে দর্শকরা পুরোপুরি সন্তুষ্ট। 99% জট খুলে দিল জগদ্ধাত্রী। দেবুদার করা সমস্ত নোংরামি চলে এলো সবার সামনে। সাধুদা বলল এইবার বাগচীর নামে ইনভেস্টিগেশন কমিশন বসবে। বাগচী অনেকবার ক্ষমা চাইল সবার সামনে কিন্তু কেউ তার কথায় বিশেষ পাতা দিল না। আর দেবেই বা কেন সে একজন পুলিশ অফিসার হয়েও এতদিন ধরে যা করে এসেছে তা ক্ষমার অযোগ্য।
অন্যদিকে জগদ্ধাত্রী জামাল ভাই আর বোনটুকে চাপ দিতে থাকে আসল সত্যিটা বের করানোর জন্য। এর মধ্যেই কৌশিকি চলে যায় দিব্যা সেনের বাড়ি। আর সেখানে দিব্যা সেন কৌশিকীর কাছে হাত জোড় করে তার করা সমস্ত অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে নেয়। দিব্যা বলে এতদিন ধরে যখনই কৌশিকী ভালো কিছু অ্যাচিভ করেছে তখনই দিব্যা তাকে হিংসা করেছে। কৌশিকীও তাকে ক্ষমা করে দেয়।
অবশেষে ভালো হয়ে গেল দিব্যা
দিব্যা কৌশিকীকে বলে তাকে যেন কৌশিকী একটু সাজিয়ে দেয়। কৌশিকীও তার কথা শোনে এবং তাকে সাজিয়ে দেয় ও সিঁদুর পরিয়ে দেয়। এর পরবর্তীতে দিব্যাও কৌশিকীকে সিঁদুর পরিয়ে দেয়। কৌশিকী তখন বলে তাদের সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু দিব্যা বলে সমরের দা এখনো কৌশিকীকে ভালবাসে।
অন্যদিকে তুষার তলাপাত্রকে বের করে দেওয়া হয় দল থেকে আর এটা ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশ পায়। এই ঘটনায় ভীষণ খুশি জগদ্ধাত্রী আর কৌশিকী। একটা একটা করে নিজেদের পথের সমস্ত কাঁটা উপরে ফেলেছে তারা। আইন আর কলম যখন একসাথে জোট বাঁধে তখন যে সত্যি করেই ধামাকা হয় তা আরো একবার প্রমাণ করে দিল জগদ্ধাত্রী আর কৌশিকী। এখন শুধু বাকি স্বয়ম্ভুর ফিরে আসা।

