শেষ হয়েও সেরার সেরা থেকে সরানো গেল না মিঠাইকে! আবার একবার প্রমাণ হল মিঠাইতেই আঁটকে আছে দর্শকের মন

যে সময়ে দাঁড়িয়ে একটার পর একটা সিরিয়াল আসছে আর যাচ্ছে। টিআরপির খেলায় হেরে যখন মাত্র ২-৩ মাসেই একাধিক সিরিয়াল পাততাড়ি গোটাতে বাধ্য হচ্ছে সেখানে দাঁড়িয়ে প্রায় আড়াই বছর ধরে দর্শকদের মনে রাজ করেছে ‘মিঠাই’ (Mithai)। জি বাংলার এই মেগা সিরিয়াল (Mega Serial) তো একটা সময় টানা সেরা ১০ -এর মধ্যে থেকেছে, শুধু তাই নয়, কখনও টপ পজিশন তো কখনও একেবারে উপরের দিকেই থেকেছে টিআরপি তালিকায়।
যদিও একটা সময় তো সব কিছুকেই থামতে হয়। সময়ের নিয়ম মেনে বন্ধ করতে হয় পথচলা। তেমন ভাবেই শেষ হয়েছে মিঠাই। তবে শেষ দিনের শুটিং শেষ হওয়ার পর দর্শকদের খারাপ লাগা, তাদের প্রিয় তারকাদের প্রতি ভালোবাসা দেখার মতন ছিল। ভক্তদের বেজায় মন খারাপ হয়েছিল। শেষ দিন একাধিক উপহারে ভরিয়ে দিয়েছিলেন তারা তাদের প্রিয় চরিত্রদের।
গত ২০২১ -এর ৪ জানুয়ারি থেকে পথ চলা শুরু হয় মিঠাইয়ের। নাম ভূমিকায় ছিলেন সৌমিতৃষা কুণ্ডু। তাঁর বিপরীতে দেখা যায় আদৃত রায়কে। তাঁদের এই সিধাই জুটি ভক্তদের ততটাই পছন্দের ছিল যতটা মনোহরা পরিবার। সম্প্রতি জি বাংলার তরফে তাদের ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করা হয় সেখানে এই সিরিয়ালের অভিনেতাদের কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল।

বর্তমানে এই ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা শুরু করেছে এবং কেউ কেউ শুরু করতে চলেছে তাদের নতুন কাজ। এখন দর্শকরা তাদের প্রিয় চরিত্রদের অন্য ধারাবাহিকে অন্য রূপে দেখতে পাচ্ছেন। কেউ রয়েছেন ধূসর চরিত্রে আবার কেউ পজিটিভ চরিত্রে। তবে দর্শকদের কাছে তারা সর্বদা মিঠাই ধারাবাহিকের জন্যই জনপ্রিয় হয়ে থাকবেন এটুকু নিশ্চিত।
শেষ হয়ে যাওয়ার এতদিন পরেও যে নিজের জনপ্রিয়তা একটুও কমতে দেয়নি মিঠাই তারই প্রমাণ পাওয়া গেল এইবার। মিঠাই শেষ হয়েছে প্রায় দেড় মাস হল। এখনো দর্শকদের হৃদয়ে রানীর মতো রাজ করছে মিঠাই। সম্প্রতি অর ম্যাক্স ক্যারেক্টার ইন্ডিয়া লাভস-এ মোস্ট পপুলার ফিকশন ক্যারেক্টারদের মধ্যে পাঁচে জ্বলজ্বল করছে মিঠাইয়ের নাম। যা দেখে ভীষণ খুশি ভক্তরা।


