‘রুবেলের দুই পা প্রায় অকেজো’, প্রেমিকা শ্বেতা নিজেই জানালেন সেকথা, ভয়ংকর দুর্ঘটনার শিকার নিম ফুলের ‘বাবু’ সৃজন!

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। ধারাবাহিটির টিআরপি বেশ ভালো। প্রায় প্রতি সপ্তাহে এক থেকে পাঁচের মধ্যে নিজেকে ধরে রেখেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় অভিনয় করছিলেন রুবেল দাস (Rubel Das)। তবে এইবার হয়তো আর দেখা যাবে না ধারাবাহিকের নায়ককে।
এই কিছুদিন আগেও সুস্থ সবল ছিলেন অভিনেতা। নিজের অভিনয়ের প্রতি ভালোবাসা এবং নিজের দক্ষতা দিয়ে ধীরে ধীরে নিম ফুলের মধু ধারাবাহিকটিকে নিয়ে যাচ্ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল। এমনটা কল্পনাও করতে পারেনি দর্শকরা। এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন অভিনেতা রুবেল দাস।
এক সংবাদ মাধ্যমের তরফ থেকে শ্বেতার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘মঙ্গলবার নিম ফুলের মধুতে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছিল। বাসের উপর থেকে লাফ দেওয়ার একটি দৃশ্যের শ্যুট চলছিল। তখনই সেখান থেকে বেকায়দায় পড়ে গিয়ে দুপায়ের গোড়ালি ভেঙে গিয়েছে। প্লাস্টার করা হয়েছে। আপাতত ছয় সপ্তাহ চিকিৎসক সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। প্রয়োজনে অপারেশন করতে হবে।’

আরও পড়ুন: রুবেলের অসুস্থতার মাঝেই ভালো খবর! বড়পর্দা ছোটপর্দার গণ্ডি পেরিয়ে সিরিজে পা রাখলেন “শ্বেতা”
শ্বেতা আরও বলেন, ‘ও তো ভীষণ ভালো নাচ করে। তাই বিষয়টা নিয়ে আমরা সকলে খুব চিন্তায় আছি। যাতে অস্ত্রোপচারটা করতে না হয় সেটা আমিও যেমন চাইছি তেমনই ওর বাড়ির সকলেও চাইছে। সকলে ওর সুস্থ হয়ে উঠার জন্য একটু প্রার্থনা করো প্লিজ।’ বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ রুবেল দাস।
আরও পড়ুন: আর মুখ বুঝে চড় খাবো না!’ নীল সহ গোটা পরিবারের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী মেঘ!
শ্বেতা জানিয়েছেন, এই মুহূর্তে শুটিংয়ে যাওয়া রুবেলের পক্ষে খুবই কঠিন। যদি তাঁর বাড়িতে এসে শুটিং করা যায়। তবে কাজ করতে পারবেন নায়ক। বিশেষ মানুষের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নায়িকা লেখেন, “তুমি আমার সাহসী ছেলে। আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। তুমি ভাল তাই তোমার সঙ্গে কোনও খারাপ হতে পারে না। শুধু কয়েকটি দিনের অপেক্ষা। তোমায় ভালবাসি বাবাই। সব সময় রয়েছি তোমার পাশে। শীঘ্রই সুস্থ হয়ে ওঠো।”

