নামেই শিক্ষিত মানুষ, নীলের ঠাম্মি ছাড়া কেউই সুস্থ নয় মেঘের শ্বশুর বাড়িতে, আজকের পর্বে মেঘের হয়ে ওনার কথা মন কাড়লো সকলের

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি জনপ্রিয় ধারাবাহিক হল ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরুতে প্রত্যেকেই এই ধারাবাহিকটিকে ইচ্ছেনদী ধারাবাহিকের অনুকরণ বলে মনে করলেও পরবর্তীতে সেই ধারণা ভুল প্রমাণিত করে এই ধারাবাহিকটি। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ। এই ধারাবাহিকের গল্প অনুযায়ী বড় দিদি ময়ূরী সর্বদাই চেষ্টা করে চলেছে তার ছোটবোন মেঘের ক্ষতি করার, তার বোনের সংসারে আগুন লাগানোর।

সম্প্রতি যে গল্প নিয়ে এগিয়ে চলেছে ধারাবাহিক

বর্তমান প্লট অনুযায়ী ময়ূরী নিজের কাজে সফল। এই মুহূর্তে মেঘের পরিস্থিতি দুর্বিষহ করে তুলতে সক্ষম সে। মেঘের শ্বশুরবাড়ি এবং নীল প্রত্যেকের কাছেই মেঘকে দুশ্চরিত্রা প্রমাণ করতে সফল হয়েছে সে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে ডিভোর্সের কথা অব্দি হয়ে গিয়েছে। এখানেও শান্তি নেই মেঘের। ময়ূরী এবার তার মাকে সমস্ত বিষয়ে এমন ভাবে জানিয়েছে যে মাও ভুল বুঝছে মেঘকে।

মেঘের শ্বশুরবাড়িতে কেউ মেঘের পাশে নেই। যারা এতদিন মেয়েকে পছন্দ করত বা তার পাশে ছিল তারাও তাকে সন্দেহ করছে। কেবলমাত্র একজনই আছে যে এখনো দেব পূর্ণ বিশ্বাস রেখেছে মেঘের ওপর। তিনি হলেন নীলের ঠাম্মা। প্রত্যেকটি বিষয়কে খতিয়ে দেখেছে সে। কি হতে পারে না হতে পারে সমস্ত দিক বিচার বিবেচনা করে তবে মেঘের পাশে এখনো অব্দি দাঁড়িয়ে রয়েছে ঠাম্মা।

ঠাম্মির বিবেচনায় মুগ্ধ দর্শক

বাড়ির সকলের সামনে ময়ূরের উপস্থিতিতেই ঠাম্মা সবাইকে বলে, “এর আগেও তোমরা একই ভুল করেছিলে, পাসপোর্টটা মেয়েটা এমন একটা জায়গায় কেন রাখবে? সে কেন কেউই এমন ভুল করবে না তোমরা একবারও ভেবে দেখার প্রয়োজন মনে করোনি। নাত বউয়ের যদি তেমনই কোন উদ্দেশ্য থাকতো তাহলে সে কি জানেনা ঘর ভর্তি লোক রয়েছে, গিনি মিনি এক্ষুনি ঘরে চলে আসবে, সে এমন একটা কাজ করল যাতে সবাই খুব সহজেই তার দিকে আঙুল তুলতে পারে। সে কি জানে না যে তাকে বাড়িতে কেউ বিশ্বাস করে না? এত কিছুর পরও সে এমন করবে? একবারও ভেবে দেখেছো এসব কিছু তোমরা?”

আরও পড়ুন: বাবা মায়ের সামনে ময়ূরীর সমস্ত মুখোশ টেনে খুলে দিল মেঘ! তবে কি এবার ময়ূরীর সব কুকীর্তি ফাঁস হয়ে গেল সকলের সামনে?

নিলের ঠাম্মার কথায় অভিভূত দর্শক মহল। এত বড় বাড়ির এত শিক্ষিত মানুষজন ডাক্তার শশুর শাশুড়ি প্রফেসর ছেলে উচ্চশিক্ষিত কাকী কেউ বুঝতে চাইলো না মেঘকে। এত বুদ্ধিমান হওয়ার পরেও তাদের মাথায় এই ছোট জিনিসটা এখনো অব্দি আসছে না, যেটা একজন বয়স্ক ব্যক্তি সহজেই বুঝতে পারছে। নিজের দূরদর্শিতা এবং সুন্দর চিন্তা ভাবনার মধ্যে দিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছে এই ঠাম্মি চরিত্রটি।

আরও পড়ুন: আবার প্রথম পাঁচে ‘হরগৌরী পাইস হোটেল’! ‘অনুরাগের ছোঁয়া’ প্রথম হলেও ‘ফুলকি’, ‘জগদ্ধাত্রী’ কোথায়? জেনে নিন আজকের টিআরপি

Back to top button