বক্সার হওয়ার কথা ছিল কিন্তু বিয়ে করে এখন খিচুড়ি বিক্রি করছে ফুলকি! নতুন প্রোমো দেখেই ট্রোলের মুখে ফুলকি

জি বাংলার (Zee Bangla) নতুন সম্প্রচারিত ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নবাগতা নায়িকা দিব্যানী মন্ডল এবং অভিনেতা অভিষেক বসু। বক্সি প্রতিযোগীতা নিয়ে তৈরি এই ধারাবাহিক। ধারাবাহিকটি টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে এক মাস ধরে। প্রথম দুই সপ্তাহেই টিআরপির বাজিমাত করেছিল এই ধারাবাহিক। বর্তমানে পেয়ার কি তালিকায় ধারাবাহিকটির স্থান তৃতীয়তে।

প্রথম যে প্রোমো সামনে আসে

ধারাবাহিকের প্রথম প্রকাশিত প্রোমোতে দেখা গিয়েছিল এমন একটি মেয়েকে যার একমাত্র এবং অন্যতম লক্ষ্য ছিল বক্সিং করে মায়ের চিকিৎসার জন্য অর্থ উপার্জন করা। এছাড়াও বক্সিং ছিল তার প্যাশন। শ্বাসকষ্টের রোগী হলেও সেই প্যাশনকেই পেশা করতে চায় সে। তারপর নানা ওঠা পড়ার মধ্যে দিয়ে গল্পের নায়ক রোহিতের সঙ্গে বিয়ে হয়ে যায় ফুলকির।

নতুন প্রোমোতে যা দেখা যাচ্ছে

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিওর সম্প্রচারিত হয়েছে। এখানে দেখানো হয় রোহিত তার ছোট্ট সুপার মার্কেট থেকে বের করে দিচ্ছে ফুলকিকে। রোহিত ফুলকিকে বলে, তাকে এবার থেকে আর কাজে আসতে হবে না। ভয় পেয়ে যায় ফুলকি। ঠিক এমন সময় ঘটে যায় আরেক বিপত্তি যা দেখে রেগে যায় রোহিত।

সেই মার্কেটেই আরো একজন কর্মচারী কাজ করতে গিয়ে অন্যমনস্কতার বসে চাল এবং ডালের ড্রাম একসঙ্গে উল্টে দেয়। যার দরুন চাল আর ডাল একসাথে মিশে যায়। রোহিত তাকে বলে “তুমি কি বুঝতে পারছ কত বড় লস করে দিলে?” তখন সেখানে ফুলকি এগিয়ে আসে আর বলে, “কোন লস হবে না স্যার চাল আর ডাল মিলেই তো খিচুড়ি হয়।” আর তারপর সেই মিশে যাওয়া চাল ডাল প্যাকেটে পুড়ে খিচুড়ি নামেই বিক্রি করে দেয় ফুলকি। নিমেষের মধ্যে সব প্যাকেট বিক্রি হয়ে যায়। অবাক রোহিত।

আর তার সাথে অবাক দর্শক। তবে দর্শকদের অবাক হওয়ার কারণটা অন্য। শুরু হয়েছিল বক্সিং এর নাম নিয়ে আর এখন কি না সেই হবু বক্সার খিচুড়ি বিক্রি করছে! শুরু হওয়ার পর থেকে বক্সিং এর ব টাও দেখতে পায়নি দর্শকরা। যদি এসবই দেখানোর ছিল তাহলে শুরুতে বক্সিং নিয়ে দেখানোর কি দরকার ছিল? এই নিয়ে বর্তমানে ট্রোলের শিকার হচ্ছে এই ধারাবাহিক।

Back to top button