‘গৌরী এলো’র ঈশান এবার মিঠাই রানীর সঙ্গে! তবে কি মিঠাই শেষের জল্পনার মধ্যেই নতুন ধারাবাহিকে জুটি বাঁধলেন এই দুই অভিনেতা- অভিনেত্রী?

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে যে কজন দারুন ভাবে জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন ‘মিঠাই’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। বর্তমান সময়ে টেলিভিশনের ধারাবাহিক গুলি দর্শকদের এত কাছে পৌঁছে গেছে যে শুধু ধারাবাহিকের গল্প নয় সেই চরিত্র বা অভিনেতা অভিনেত্রীদের সকলকে একেবারে ঘরের মানুষ ঘরে তুলেছে তারা।
আর তেমনভাবেই সৌমিতৃষাকেও দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে দর্শকরা অনেক ভালোবাসা দিয়েছে। মিঠাইয়ের মত আরো একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘গৌরী এলো’ যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী মোহনা মাইতিকে। হরগৌরীর আশীর্বাদ ধন্য গল্পের এই জুটিকে দর্শক অনেক ভালোবাসা দিয়েছে।

তাই সৌমিতৃষা এবং বিশ্বরূপ দুজনেই দর্শকদের কাছে এই মুহূর্তে খুব কাছের দুই অভিনেতা- অভিনেত্রী। আর তাদের মধ্যে যদি প্রকাশ্যে ঝামেলা লেগে যায় তাহলে সেটা তো দর্শকের আলোচনার একটা বিষয়বস্তু হয়ে যাবেই। সম্প্রতি এমনই ঘটনা দেখা গেল সোশ্যাল মিডিয়াতে। কিন্তু কী এমন বিষয় নিয়ে লেগে গেল ঝামেলা! যে সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে সৌমিতৃষা বিশ্বরূপকে হিংসে করছে।

প্রসঙ্গত সম্প্রতি জি বাংলার সোনার সংসারের প্রোমো শুট ছিল। আর সেখানেই এই চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিকের মুখ্য অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত হয়েছিলেন। আর সেই ছবি অনেকের সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া গেছে। তাদের মধ্যে একজন হলেন ‘গৌরী এলো’র নায়ক পর্দার ঈশান অর্থাৎ অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তার সাথে রয়েছে সৌমিতৃষা, তবে অভিনেত্রী একা নন সেখানে রয়েছেন ‘গৌরী এলো’র নায়িকা অর্থাৎ মোহনা মাইতি ,’রাঙা বউ’য়ের নায়িকা শ্রুতি দাস, ‘সোহাগ জলে’র নায়িকা শ্বেতা ভট্টাচার্য, এবং ‘খেলনা বাড়ি’র নায়িকা আরাত্রিকা মাইতি।
View this post on Instagram
এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিশ্বরূপ ক্যাপশনে লিখেছেন “খেয়াল করে দেখেছি, যখন আশেপাশে সুন্দর মানুষজন থাকলে, দাঁতগুলো আপনে আপ বেরিয়ে আসে”। আর সেখানেই সৌমিতৃষা গিয়ে কমেন্ট করেন, “দাঁত সুন্দর বলে বেশি নাটক তোমার”। তবে নেহাত মজা করে এই মন্তব্য করেছেন তারা তা দেখে বোঝাই যাচ্ছে।


