নায়কের নামে কলঙ্ক নীল! সব নিজের চোখের সামনে দেখেও অন্ধ হয়ে রয়েছে, মেঘের ওপর এবার রূপের সাথে অসভ্যতামী করার অভিযোগ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের সম্প্রচারিত হওয়া একটি অতি চর্চিত ধারাবাহিক হল ইচ্ছে পুতুল (Ichhe Putul)। বর্তমানে ধারাবাহিকের আকর্ষণীয় প্লট এবং নায়িকার অসাধারণ অভিনয় এবং অভিব্যক্তি সবকিছুই দর্শকদের কাছে ধারাবাহিকটিকে অনেক বেশি আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য করে তুলেছে। প্রথমে অনেকেই এই ধারাবাহিকটিকে স্টার জলসায় সম্প্রচারিত ইচ্ছে নদীর অনুকরণ বলে মনে করল বর্তমানে সেই ধারণা ভুল প্রমাণিত করেছে ইচ্ছে পুতুল।
যে গল্পে এগোচ্ছে ধারাবাহিক
ধারাবাহিকের প্রধান গল্প আবর্তিত হয়েছে দুই বোন এবং তাদের একজন পছন্দের মানুষকে নিয়ে। ধারাবাহিককে দিদি সর্বদাই বোনের অমঙ্গল চায়। তাই বিয়ের আগে থেকে বিয়ের পরে প্রত্যেকটি জায়গাতেই মেঘকে অপদস্ত করেছে ময়ূরী। আর এখনও অব্দি তাই করে চলেছে। সম্প্রতি ধারাবাহিকের প্লট অনুযায়ী গল্পের নায়ক নীলের বোন গিনি একটি খারাপ ছেলের প্রেমে পড়ে। আর এবার তাকে বাঁচাতে গিয়েই সমস্ত কলঙ্কের অধিকারী হচ্ছে মেঘ।
আজকের পর্বে দেখা যাবে
দিনের পর্বে দেখা যায় রূপঙ্করকে ঘরে কফি দিতে এসে রূপঙ্করের মো’লে’স্টে’শ’নে’র শিকার হয় মেঘ। যখন ঘরের ভিতর থেকে মেঘ চিৎকার করে কথা বলছিল সেটা শুনতে পায় নীল। কিন্তু কি বলছে বা বলতে চাইছে সেসবের ধার ধারে না সে। ঘরে ঢুকে নীল দেখে একটি অস্বস্তিকর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মেঘ আর রূপঙ্কর। নীলকে দেখে মুহূর্তের মধ্যে ভোল বদলে ফেলে রূপঙ্কর। আর সবাই ভুল বোঝে মেঘকে। সে ভেবেছিল আর কেউ বুঝুক বা না বুঝুক নীল অন্তত তাকে বুঝবে কিন্তু নীল সেখানে দাঁড়িয়ে বলে, “এমন দৃশ্য দেখার আগে আমি অন্ধ হয়ে গেলাম না কেন।”
বাড়ির সবাই সবকিছু জানতে পারলে কাকি মণি মেঘকে চড় মারতে আসে। কিন্তু হাত আটকে রুখে দাঁড়ায় মেঘ সে বলে, “এইরকম ভুল যদি তুমি করো তাহলে বাড়িতে আবার পুলিশ আসবে আমি কিন্তু এবার ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতে বাধ্য হব। অনেক চুপ থেকে আমার সহ্য সীমা পেরিয়ে গেছে। আমি আর একটা অপমানও মুখ বুঝে সহ্য করব না।” অন্যদিকে ঘরে ঢুকে মেয়ে নীলের সঙ্গে ভীষণ ঝামেলা হয় মেঘের।
নীল মেঘকে চরিত্রহীন নোংরা মেয়ে বললে, মেঘ তাকে বলে, “যদি জানতাম আমি যাকে বিয়ে করছি তার মন এতটা কদর্য, সে এতটা মেরুদণ্ডহীন তাহলে আমি এটা কখনোই করতাম না।” দর্শকরা যতই দেখছেন ততই অবাক হচ্ছেন। কোন ধারাবাহিকের নায়ক কিভাবে এতটা অবিশ্বাসী কাপুরুষ হতে পারে। সামান্য বোধ-বুদ্ধি জ্ঞান নেই তার। নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারে না সে। এর আগেও নীলের ওপর ভীষণ বিরক্ত হয়েছিলেন দর্শকরা কিন্তু এইবার নীলের জঘন্য কাজকর্ম দেখে তার উপর রীতিমত ক্ষেপে রয়েছেন তারা।

