জানেন কে এই পঞ্চমীর তারক, যে খুদের অভিনয় গুনে মুগ্ধ দর্শক! তার বাবা হলেন জনপ্রিয় তারকা, জানলে অবাক হবে দর্শক

একঘেয়ে বস্তাপচা সাংসারিক কুটকাচালি কিংবা পরকীয়ার গল্প এখন বর্জন করছেন দর্শকরা। বাংলা সিরিয়ালের গল্পের মধ্যে তারা খুঁজছেন নতুনত্ব। আর বাংলা সিরিয়ালের লার্জার দান লাইফের গল্পে নতুনত্বের স্বাদ এনে দিচ্ছে খুদে অভিনেতা এবং অভিনেত্রীরা। বড় বড় তারকাদের তুলনায় এই ছোট ছোট শিল্পীরাই বলতে গেলে টিআরপি এনে দিচ্ছে।

বর্তমানে স্টার জলসা (Star Jalsha) -তে সম্প্রচারিত অনুরাগের ছোঁয়ার টিআরপি ভীষণ ভালো। এবং পঞ্চমী (Ponchomi) -র টিআরপি ধীরে ধীরে আবারো ভালোর দিকেই এগোচ্ছে। তার অন্যতম প্রধান কারণ হিসেবে এই দুই সিরিয়ালের শিশু শিল্পীদের নাম নিচ্ছেন দর্শক মহল। অনুরাগের ছোঁয়ার সোনা-রূপা ও পঞ্চমীর নীলু (Nilu)। এরাই ধারাবাহিকের প্রধান ইউএসপি, বলছেন দর্শকরা। পঞ্চমীতে নীলু চরিত্রটিতে অভিনয় করছে আয়শ্রী মুখার্জী (Ayashree Mukherjee)

ছোট্ট আয়শ্রী এই ধারাবাহীকে নীলকন্ঠ বা মহাদেবের খুদে প্রতিকৃতি হিসেবে অভিনয় করছে। সে পঞ্চমীকে কালনাগিনী চিত্রার হাত থেকে রক্ষা পেতে নানাভাবে সাহায্য করে। বলতে গেলে এই নীলুর মাধ্যমেই বাবা মহাদেব পঞ্চমীর উপর সহায় হয়ে রয়েছেন। নীলুকে এরই মধ্যে দর্শকরা খুবই পছন্দ করে ফেলেছেন। ছোট্ট নীলুর এই চরিত্রটিতে তার অভিনয়ে দর্শকরা মুগ্ধ।

পর্দার নীলু ওরফে আয়শ্রীর বাবার নাম অর্ঘ্য মুখার্জী। তিনি একজন জনপ্রিয় গায়ক। তার মায়ের নাম তিতলি মুখার্জী। তারা থাকেন বারাসাতে। আয়শ্রী ভীষণই দুষ্টু এবং হাসিখুশি একটি মেয়ে। তাকে পর্দায় যেমন দেখা যায় বাস্তবেও সে ঠিক তেমনই। পড়াশোনা এবং অভিনয়ের পাশাপাশি সে কিন্তু তার বাবার কাছে গানও শেখে। আবার আঁকাতেও তার হাত খুব ভাল।

বাড়ি হোক কিংবা সিরিয়ালের সেট, আয়শ্রী যেখানেই থাকে সবসময় সেই জায়গাটাকে মাতিয়ে রাখে। পঞ্চমী সিরিয়ালের সেটের সকলেই তাকে ভীষণ ভালবাসে। সেই সঙ্গে সিরিয়ালে অভিনয় করার দরুণ দর্শকদের থেকেও অনেক ভালবাসা এবং প্রশংসা পাচ্ছে এই শিশু অভিনেত্রী। দর্শকরা বলছেন নীলুকে দেখার জন্যই নাকি তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।

Back to top button