ভক্তদের জন্য দুঃসংবাদ, বড় দুর্ঘটনার শিকার হলেন মন দিতে চাই ধারাবাহিকের প্রধান অভিনেত্রী, যার ফলে বেশ কয়দিন দেখা যাবে না তাকে

বাংলা বিনোদন জগতের প্রথম সারির চ্যানেল জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মন দিতে চাই (Mon dite chai)। শুরুতে বেশ সাদা মাটা ভাবে গল্প এগোলেও বর্তমানে ধারাবাহিকের গল্প বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে দর্শক মহলের কাছে। তারা ধারাবাহিকটি দেখতে এখন বেশ পছন্দ করছেন।
এই ধারাবাহিকের জুটি সম্পূর্ণ নতুন। এর আগে এই জুটিকে পর্দায় কখনও দেখা যায়নি। এই ধারাবাহিকে এই প্রথম দর্শক অভিনেত্রী অরুনিমা হালদার আর অভিনেতা ঋত্বিক মুখার্জীকে জুটিতে পেলেন। তবে প্রথম দিকে এই জুটিকে দর্শক সেভাবে মেনে না নিলেও এখন ধীরে ধীরে তারা পছন্দ করছেন সোমরাজ আর তিতিরের রসায়নটা।
ভাইয়ের ভালোবাসা বাঁচাতে গিয়ে সোমরাজ তিতিরের সিঁথিতে সিঁদুর দিয়ে দেয়। প্রথমে তিতির রাজি না থাকলেও পরে সে মেনে নিতে বাধ্য হয়। এখন তাদের মাঝে ধীরে ধীরে গড়ে উঠছে ভালোবাসার সম্পর্ক। এই ভাবেই ভালোই মন্দ এগিয়ে যাচ্ছিল গল্প এর মাঝেই বাস্তবে এই ধারাবাহিকের অভিনেত্রীর সাথে ঘটে গেল এক চরম দুর্ঘটনা।
গুরুতর চোট পেয়ে শয্যাসাই হলেন অভিনেত্রী। মাটিতে পড়ে গিয়ে হতে ও পায়ে ভীষণ রকমের এক আঘাত পেলেন মন দিতে চাই ধারাবাহিকের খলনায়িকা মালিনী ব্যানার্জি অর্থাৎ অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জী। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা তাকে দেখা যায় হাতে উপায় গুরুতর চোট নিয়ে খুব কষ্ট করে সিঁড়ি দিয়ে নামছেন তিনি।

কিছুদিন ধরেই ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছিল না। আসলে তিনি বিদেশ যাচ্ছেন এমনটা দেখিয়ে এক সপ্তাহের ছুটি নিয়েছিলেন তিনি। বর্তমানে তাকে দেখা গেলেও তার সময় সীমা অনেক কম। তার এমন অবস্থা দেখে মন খারাপ দর্শকদের। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা।

