“ব্যোমকেশ কখনো সিগারেট খাবে না”,নতুন মনোভাব নিয়ে ব্যোমকেশ চরিত্রে দেব, অভিনয় করা থেকে সমালোচনা নিয়ে মুখ খুললেন অভিনেতা

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film industry) একই পর এক হিট মুভির জন্য অত্যন্ত জনপ্রিয় এক মুখ হলেন দেব (Deb)। সত্যের সন্ধানে নেমেছেন দেব। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর চরিত্রে দেব অভিনয় করছেন এখবর প্রকাশ্যে আসার পর থেকেই টলিপাড়ায় জোর আলোচোনা চলছে। এরই মাঝে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-র টিজার মুক্তি পেল। ব্যোমকেশের চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ থেকে সমালোচনা, নানা বিষয় নিয়ে অকপটে নিজের মনের কথা জানালেন দেব।
এদিনের সাক্ষাৎকারে দেব বললেন, তিনি চেয়েছিলেন চেনা ব্যোমকেশের ছকটা ভেঙে দিতে। চশমাটাও চেয়েছিলেন না পরতে। কিন্তু ব্যোমকেশ লুকের জন্য ঠিক যে ছবিটা পরিকল্পনা করেছিলেন দেব ও তাঁর টিম, তাতে চমশাটা না থাকলে, মুখটা ঠিক মানাচ্ছিল না। সেই কারণেই তিনি চশমাটা পরেন। নয়তো অতীতে তিনি কোনও চরিত্রের জন্যই চশমা ব্যবহার করেননি বলেও দাবি করেন।
অনেক সময় অনেক পরিচালকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে প্রোডাকশন হাউজ। বিষয়টিকে কেমন ভাবে দেখেন দেব? অভিনেতা দেবের মত অনুযায়ী, তিনি এবং বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতের অন্যান্য চলচ্চিত্র নির্মাতারা হচ্ছেন প্রধান স্টেক হোল্ডার। তার ছবি হিট করুক বা অন্যের ছবি, লাভ কিন্তু তাদেরই কারণ এতদিন মানুষ সিনেমা হলের রাস্তা ভুলে গিয়েছিল এখন আবার একটু একটু করে তারা সেই দিকে পা বাড়াচ্ছে। এটাই অনেক বড় পাওয়া। তাদের মতন স্ট্রেক হোল্ডার রাই যদি একে অপরের সঙ্গে চুলোচুলি করে তাহলে পুরো সিস্টেমটাই ধসে যাবে।
দেব ব্যোমকেশ এর চরিত্রে অভিনয় করবে, জানার পরেই শুরু হয়ে যায় জোড় সমালোচনা, ওটা বিষয়টাকে সামলে উঠলেন দেব? অভিনেতা দেব বললেন, তার কাছে সমালোচনা একটি বড় পাওয়া। তিনি মনে করেন এই সমালোচকরাই এমন একজন ব্যক্তি যারা তাকে ঘুমোতে দেয় না। নিজেকে আরও ভালো করে গড়ে তোলার জন্য একটা তারা দিতে থাকে। যদি আজ ব্যোমকেশ একটুও সফলতা পায় তাহলে তার সমস্ত ক্রেডিট যাবে সমালোচকদের কাছে।
পরণে সাবেকি পোশাক, চোখে চশমা। তবে গোয়েন্দা লুকের খুব চেনা ছবিতে যে আরও একটি প্রপ চোখে পড়ে, তা হল সিগার বা সিগারেট। ফেলুদা কিংবা ব্যোমকেশ, ধোঁয়া ছেড়ে পোজ় দেওয়াটা যেন থাকতেই হবে ছবিতে। কেন? এবার প্রশ্ন তুললেন দেব। ছবি করার আগে পরিচালক বিরসা দাশগুপ্তকে দিয়েছিলেন একটি শর্ত। ছবির টিজ়ার লঞ্চে এসে সবটাই খোলসা করলেন অভিনেতা। সাফ জানিয়ে দিলেন, তিনি ধূমপান করবেন না। না, কেবল তিনিই নন, অজিতও ধূমপান করবেন না।

