জন্মদিনের একদিন পর কৌশাম্বীকে শুভেচ্ছা জানালেন আদৃত! ‘কান্নাকাটি করেছে বলে একদিন পরে উইশ করলো’ ট্রোল শুরু দর্শকমহলে

‘মিঠাই’ (Mithai) শেষ হয়েছে মাস খানেক হল। গত প্রায় আড়াই বছর ধরে দর্শকদের মনের একেবারে কাছে ছিল মনোহরার সদস্যরা। সে প্রমাণ বারবার মিলেছে টিআরপি (TRP) তালিকায়। দীর্ঘ সময় ধরে বেঙ্গল টপার হয়ে, নয়া রেকর্ড গড়েছে ‘মিঠাই’ (Mithai)। নানা ঝড়- ঝাপটার পর ‘হ্যাপি এন্ডিং’ হয়েছে ধারাবাহিকের। শেষ বেলায় আবেগপ্রবণ হয়েছিলেন অভিনেতারা। ধীরে ধীরে যে যার মতো নতুন জার্নি শুরু করছেন। এই ধারাবাহিকের প্রতিটা চরিত্র যেন হয়ে উঠেছিল দর্শকদের একেবারে বাড়ির সদস্য।
শুরু থেকেই চলছে ফুলকি নিয়ে গসিপ
যে কোনও সিরিয়াল মানেই, সেখানে বহু গসিপ- আলোচনাও হবে। বাদ যায়নি মনোহরার সদস্যরাও। সিদ্ধার্থ ও তার দিদিয়া অর্থাৎ অভিনেতা আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty) প্রেমের গুঞ্জন তুঙ্গে এখনও। অন্যদিকে টেলিপাড়ায় কানাঘুষো শোনা যায় এই নিয়ে নাকি দূরত্ব তৈরি হয়েছিল আদৃত ও সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundoo) মধ্যে।
এরপর নানা রকম জল্পনাও তৈরি হয়েছিল। যার মধ্যে একটি জল্পনা ছিল এই ঘটনার পর থেকে নাকি সৌমিতৃষা ও কৌশাম্বীর মধ্যেও তিক্ততা বাড়ে। যদিও এই নিয়ে সরাসরি মুখ খোলেননি তিন অভিনেতার কেউই। গতকাল (১৪ জুলাই), ছিল কৌশাম্বীর জন্মদিন। রাত থেকেই অনুগামী থেকে শুরু করে অন্যান্য তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
এবার শুরু অন্য গসিপ
তবে আশ্চর্যের বিষয় হল যে মানুষটির সবার প্রথমে শুভেচ্ছা জানানোর কথা সেই মানুষটি সবার পর জন্মদিনের পরের দিন শুভেচ্ছা জানাচ্ছে অভিনেত্রীকে, কিন্তু কেন? অভিনেত্রীর জন্মদিন ছিল গতকাল। আর তার প্রিয় মানুষটি অর্থাৎ আদৃত তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন আজ (১৫ জুলাই)। সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে অভিনেত্রীকে শুভেচ্ছা জানান তিনি। সেই পোষ্টের ক্যাপশনে আদৃত শুভেচ্ছা জানিয়ে লেখেন, “তোমাকে শুভ জন্মদিন পাগলি মহিলা, তোমার অনেক অনেক শুভেচ্ছা কামনা করি, সব সময় এমন হাসতে থাকো কৌশাম্বি চক্রবর্তী”।
তার সেই পোস্টের নিচে অনেক ভক্তই তাদের প্রিয় নন্দাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে কিছু ভক্ত প্রশ্ন করেছেন কেন জন্মদিনের একদিন পর এই পোস্ট? সাধারণত কাছের মানুষেরা বিশেষ দিনগুলিতে সবার প্রথমে শুভেচ্ছা জানায় কিন্তু এখানে তেমনটা না হওয়ায় চিন্তার ভাঁজ দর্শক মহলে। তবে এই নিয়ে অভিনেতা এবং অভিনেত্রী কেউ কি বিশেষ কোন মন্তব্য করেননি।

