পর্ব জুড়ে শুধুই ‘সুদীপা’ মোমেন্ট! বহুদিন পর আবার আগের আমেজ, ঝগড়াঝাটি নয় দোষারোপ নয় বরং সুন্দর মুহূর্ততে ভরা আজকের পর্ব

এই মুহূর্তে স্টার জলসায় (Star jalsha) চলছে মন্দার বাজার। জি বাংলার (Zee Bangla) কাছে বেশিরভাগ স্লটই হারাচ্ছে এই চ্যানেল। তবুও এই চ্যানেলটি বাংলা বিনোদনে সবচেয়ে প্রথম সারির গুরুত্বপূর্ণ চ্যানেল হিসেবেই অবস্থান করছে। এর পেছনে যে কারণগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই চ্যানেলের সম্প্রচারিত হওয়া ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার (Anurager Chowa) জনপ্রিয়তা।

কয়েক মাস ধরেই চলছে মন অভিমানের পালা

দীর্ঘ কয়েক মাস ধরে এই ধারাবাহিকে চলছে মান অভিমানের পর্ব। ভুল বুঝে দীপাকে শত যোজন দূরে সরিয়ে দিয়েছে সূর্য। এখন সূর্যের কাছ থেকে দীপা অপমান ছাড়া আর কিছুই পায় না। তাদের মাঝে পড়ে কষ্ট পাচ্ছে তাদের দুই সন্তান সোনা এবং রুপা। একজনের বাবা আছে জেনেও তার কাছে না যেতে পারা এবং অন্যজনের সব থেকেও নিজেকে অনাথ মনে করা প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে দর্শকদের।

এক সময়ে যে জুটি দর্শকদের মনে ঝড় তুলেছিল, তাদের জীবনেই এমন ঝড় চলায় বিধ্বস্ত হয়ে পড়েছিলেন দর্শকরা। তবে এই দিনের পর্ব সেই ঝড়ের মাঝেই এনে দিল অনেকখানি শান্তির ছোঁয়া। এতদিন ধরে ভক্তদের চোখ যে দৃশ্যগুলি দেখার জন্য দরকার ছিল এবার সেই দৃশ্য ভরে উঠল এ দিনের পর্বে। কিছু মুহূর্তের জন্য হলেও দীপা আর সূর্যের জীবনে যেন এবার সত্যি করেই লাগলো অনুরাগের ছোঁয়া।

anurager chowa fan post

আজকের পর্বে দেখা যাবে

এদিনের পর্বে দেখানো হয় সূর্যের টেথোস্কোপ নিয়ে কানে লাগিয়ে ঠিক প্রথম দিনের মতই নিজের স্পন্দন শুনছে দীপা। আর ফিরে যাচ্ছে সেই প্রথম দিনগুলোতে। অন্যদিকে ঘরের বাইরে দাঁড়িয়ে দীপার বলা কথা এবং পুরনো সমস্ত স্মৃতি মনে করে একই ভাবে কষ্ট পাচ্ছে সূর্য। বহুদিন পর সূর্যকে দীপার কথা ভেবে এমন ভাবে কাঁদতে দেখলেন দর্শকরা।

এরপর রুপা সূর্যকে এবং সোনা দীপাকে চোখ বাধা অবস্থায় নিয়ে আসে নার্সারিতে নার্সারিটা সূর্য এক সময় দীপাকে উপহার দিয়েছিল। সেইখানেই তারা দুজনে তাদের অতীতের সেই সুন্দর মুহূর্তগুলোকে কিছু সময়ের জন্য অনুভব করতে পারে। এরপর দেখানো হয় গাছে জল দিতে দিতে সূর্যকে দেখে তার গায়ে জল দিতে শুরু করে সোনা আর রুপা সূর্যকে ভেজার হাত থেকে বাঁচাতে তার সামনে দাঁড়িয়ে পরে দীপা। কিন্তু পরবর্তীতে একসাথে ভিজে যায়। এই প্রত্যেকটি দৃশ্যই দর্শকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। এতদিন এমন বাধা বিঘ্নের পর হঠাৎ এতটা সুন্দর মুহূর্ত দেখানো হবে সেটা তারা ভাবতেই পারেনি। এ দিনের পর্বে ব্যাক টু ব্যাক সুদীপা। মোমেন্ট মুগ্ধ করেছে দর্শকদের।

Back to top button