সোনার কষ্ট আর দেখতে না পেরে সত্যিটা বলে দিল রুপা! দীপা তার মা জানতে পেরে সোনা কি এবার মানতে পারবে সবকিছু?

বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেল এর একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। টিআরপি এর দিক থেকে এই ধারাবাহিকের ধারে কাছে ঘেষতে পারে না কেউ। প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে প্রতিবারই সবার শীর্ষে অবস্থান করে এই ধারাবাহিক। এই সিরিয়ালের প্রতিটি চরিত্র দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে।
বর্তমানে ধারাবাহিকের প্রধান গল্প নায়ক এবং নায়িকার দুই জমজ সন্তান সোনা এবং রুপাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। রুপা অনেকদিন আগেই জানতে পেরে গিয়েছে যে তার বাবা সূর্য। কিন্তু তারপরেও সে নিজের বাবাকে বাবা বলে ডাকতে পারে না। এইজন্য প্রতিদিন নিজের মনেই গুমড়ে গুমড়ে মরে রুপা। সোনা এতদিন ধরে জানতো সূর্যই তার বাবা কিন্তু উর্মীর মা তাকে ভুল বোঝানোর ফলে এখন সে নিজেকে অনাথ বলে মনে করে।
বাড়ির সবাই তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তারপরও তার মাথায় কিছু ঢোকে না। সে বারবার বলে তার আসল বাবা মাকে যেন এনে দেওয়া হয়। সে তার নিজের বাবা-মায়ের সাথে থাকবে ওই বাড়িতে থাকতে তার ভালো লাগেনা। সে সূর্যকে বাবা বলে ডাকছে কারণ ফুল মা তাকে ডাকতে বলেছে তাই। সোনার মন সূর্যকে বাবা বলতে আর সায় দেয় না।
নতুন যে প্রোমো সামনে এসেছে
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়। যা দেখে আনন্দে ভোরে ওঠে দর্শকদের মন। এতদিন ধরে ভুল ভাবনাকে আঁকড়ে ধরে কষ্ট পাচ্ছিল সোনা কিন্তু এইবার সেই সমস্ত ভাবনার অবসান ঘটালো রুপা। কারণ রুপা নিজের বোনকে এমন করে কষ্ট পেতে দেখতে আর পারছে না। তাই এইবার আর কারোর বারণ মারল না সে।
দেখানো হয়, সোনা ছুটতে ছুটতে বেরিয়ে যাচ্ছে এবং বলছে আমার কেউ নেই আমার, নিজের বলতে কেউ নেই। তখন রুপা তার পিছনে ছুটে আসে এবং সোনাকে দাঁড় করিয়ে বলে “তুমি কষ্ট পেওনা হিংসে কুটি আজ আমি তোমাকে সব সত্যি বলে দেবো।” তখন সোনা বলে “কি সত্যি বলবে তুমি?” তখন রুপা তাকে বলে “আমার বাবাই তোমার বাবা তুমি আমার জমজ বোন”, কথাটা শুনে খুব খুশি হয় সোনা। কিন্তু দীপা ছুঁতে ছুটতে এসে রুপাকে ধমক দেয়। এবার সমস্ত সত্যিটা জেনে গেল সোনা। কোন দিকে মোড় নেবে দুই বোনের জীবন?
View this post on Instagram

