মেকআপ করে ফেক ফুল মা সাজলো মিশকা! পেখম লাগালে কি আর কাক ময়ূর হয়! মিশকাকে দীপা সাজতে দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে দর্শক

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। নতুন বছর পড়ার সাথে সাথেই টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। পরপর প্রত্যেক সপ্তাহতেই এখন বেঙ্গল টপার স্টার জলসার এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে।

এবং ধারাবাহিকে সূর্যর বন্ধু মিশকার নেগেটিভ চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী অহনা দত্তকে। সেই চরিত্রের দারুন জনপ্রিয়তা রয়েছে দর্শকদের মধ্যে। এই মুহূর্তে সূর্য দীপার মধ্যে সবচেয়ে বড় বাঁধা হল মিশকা। সে দীপাকে সূর্যর জীবন থেকে একেবারে সরিয়ে দিয়ে নিজে সূর্যর জীবনে প্রবেশ করতে চায়।

যার জন্য সে বহু বছর ধরে সূর্যের মধ্যে দীপাকে নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে। আর সেই নিয়ে ই সূর্য দীপার মধ্যে ভুল বোঝাবুঝি দিন দিন বেড়েই চলেছে। একেবারে হার জালানো অভিনয় করছে অভিনেত্রী এই মিশকার চরিত্রটিতে। তবে সম্প্রতি ধারাবাহিকের গল্প ভাবে এগিয়ে যাচ্ছে।
যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানে যে সূর্য সোনার ফুল মাকে সেটা জানতে পেরে তাকে নিয়ে বিদেশে চলে যেতে চাইছে। যাতে সোনার কাছে কিছুতেই দীপা যেতে না পারে। আর সোনাকে দীপার কাছে যেতে দিচ্ছে না বলেই সোনার শরীর খারাপ হয়ে পড়েছে। এই নিয়ে পরিবারের সকলেই সূর্যকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু সূর্য কারোর কথা শুনছে না।
আর সেই সুযোগ নিয়ে সোনার ঘরে গেছে মিশকা এবং মেকআপ করে নিজের গায়ের রং কালো করে দীপার মতো নিজেকে দেখাতে চেষ্টা করছে। সোনা জ্বরের ঘোরে তাকে দীপা ভেবে হাত ধরে আর সেটা দেখেই সূর্য সিদ্ধান্ত নেয় যে সে এবার মিশকাকে বিয়ে করবে। এবার দেখার পালা যে সত্যিই কি মিশকাকে বিয়ে করে সূর্য?
তবে মিশকার এই অদ্ভুত মেকআপ দেখে দর্শকরা ট্রোল করছে এই চরিত্রের। অনেকেই বলছে মিশকা, একই তো রাক্ষসীর মতো আচরণ করে, এবার এমন অদ্ভুত মেকআপের তেমনি লাগছে তাকে। আবার কেউ কেউ বলছে যতই কাকের গায়ে ময়ূরের পালক লাগাক কাক তো কাকই থাকে।

