“আমি বহুবার ঠকেছি…এখন রিলেশনশিপের ভ্যালু নষ্ট হয়ে যাচ্ছে”, সম্পর্ক নিয়ে কেন এমন মতামত রাখলেন ‘এক্কাদোক্কা’র কমলিনি

স্টার জলসার একটি জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হচ্ছে এক্কাদোক্কা (Ekka Dokka)। এই ধারাবাহিকে বর্তমানে এক নতুন চরিত্রে যাকে পর্দায় দেখা গেছে তিনি হলেন অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharyya)। এই অভিনেত্রী দর্শকদের চেনা। এর আর আগে অভিনেত্রীকে ‘মন ফাগুন’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল। শেষ তিনি ছিলেন ‘তুমি আমার মা’ ধারাবাহিকে।

এদিন শুটিং ফ্লোরেই সংবাদমাধ্যমের সাথে একাধিক কথোপকথনের মাঝে তার অনেক গোপন তথ্যই দর্শকদের কাছে উন্মোচিত হলো। অভিনেত্রীকে প্রশ্ন করা হয় এই ধারাবাহিকতার চরিত্রটি ঠিক কীরকম? অভিনেত্রী জানান, এখানে আমার চরিত্রের নাম কমলিনী, চরিত্রটি খুবই মিষ্টি। আমার এখানে আসার মূল কারণ হলো রাধিকা আর অনির্বাণ এর মধ্যে যে ভালোবাসাটা লুকিয়ে আছে সেটাকে বের করে আনা। এবার রাধিকার একটু ঈর্ষা হচ্ছে কিন্তু কখনোই চায়না রাধিকা অনির্বাণ এর ক্ষতি করতে।

অভিনেত্রী বাস্তব জীবনে কি কখনো কারো মনে এমন ঈর্ষা জাগানোর চেষ্টা করেছেন? অভিনেত্রী বলেন আমি ভীষণ প্রাণবন্ত। খুব খোলামেলা আমার মুখে যা মনেও তাই। আর আমি প্রেম করলে বা আমার যে কজন ভালবাসার মানুষ আছে তাদের স্পেশাল ফিল করানোর সমস্ত দায়িত্ব আমি নিয়ে নেই তাই কখনো কখনো তারা বোর হয়ে যায়। তখন মনে হয় একটু এমন কিছু করার কথা।

অভিনেত্রী কি বাস্তবে সিঙ্গেল? অভিনেত্রী জানান, আমি একদম সিঙ্গেল। আমার খুব বেশি বন্ধু নেই তবে আমার ফ্রেন্ড সার্কেলে যে কজন বন্ধু রয়েছে একজন বাদ দিয়ে প্রত্যেকেই সিঙ্গেল। যে সিঙ্গেল নয় আমি তো তাকে এরকম বলি যে একটা ছেলে খুঁজে দিতে। আমি ভীষণই ট্রান্সপারেন্ট। আর এভাবেই থাকতে চাই।

Roshni Tanwi Bhattacharyya joins the cast of Ekka Dokka
সম্পর্ক রিলেশনশিপ নিয়ে কথা বলতে গিয়ে রশ্নি জানালেন, আমি যেদিন সলিড প্রেম করবো সেদিন হয়তো আমি জানাবো না কারণ মানুষের কিছু কিছু জিনিস ব্যক্তিগত থাকাই ভালো। কিন্তু হ্যাঁ আমি সবাইকে আমার বিয়েতে ডাকবো। এখন রিলেশনশিপের ভ্যালু অনেক কমে গিয়েছে আর আমি এইসব দিক থেকে ভীষণ ব্যাকডেটেড তাই ঠকি অনেক বেশি।

Back to top button