মিষ্টির সাথে প্রথমেই বন্ধুত্ব হয়ে গেলো সিদ্ধার্থের, মিষ্টি সিধাইয়ের মেয়ে! নতুন পর্ব সম্প্রচার হতেই একাধিক প্রশ্নের ভিড় ভক্তদের মধ্যে

বাংলা টেলিভিশন এর এই মুহূর্তে একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’ । দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় দর্শকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে যাচ্ছে এই ধারাবাহিক। তবে সম্প্রতি মিঠাই ফিরে আসা নিয়ে দর্শকদের উন্মাদনা আলাদা জায়গায় রয়েছে। আর সেই বিশেষ পর্ব সম্প্রচারিত হতে চলেছে আজকে। আজই ভক্তদের আশা পূরণ করে মিঠাই দীর্ঘদিন পরে আবার গল্পে ফিরছে।
কিন্তু প্রোমোতে দেখা গেছে মিঠাইয়ের সঙ্গে রয়েছে এক ছোট্ট মেয়ে যার নাম মিষ্টি। আর তার সাথেই দেখা হবে সিদ্ধার্থ অর্থাৎ মিঠাইয়ের উচ্ছে বাবুর। কিন্তু কে এই মেয়ে! তাই নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এরই মধ্যে জানা গেছে মিঠাইয়ের আজকের পর্বে কী হতে চলেছে? সকলে মনে করলেও আজকের পর্বে মিঠাই এবং সিদ্ধার্থের দেখা হবে না।
প্রসঙ্গত আজকের পর্বে দেখা যাবে আদিত্য আগারওয়াল এর সঙ্গে মারপিট করতে করতে সিদ্ধার্থ আহত হবে কিন্তু তারপরেই আবার পুরো মোদক পরিবারকে সংকটের মধ্যে ফেলে দেবে আদিত্য আগারওয়াল। মিঠি এবার তাদেরকে কী করে বাচায় সেটাই দেখার। আর উল্টো দিকে দেখা যাবে সিদ্ধার্থ গাড়ি চালাতে চালাতে মিঠাইকে মনে করে আর হঠাৎই একসিডেন্ট হয়ে যায়।
সেখানে সে অত্যন্ত আহত হয় এবং গাড়ির বাইরে এসে বসে। তখনই সেই ছোট্ট বাচ্চা মেয়েটা তার কাছে আসে এবং জল দেয়। সেই সঙ্গে তাকে গোপালের প্রসাদ দেয়। বাচ্চা মেয়েটা অর্থাৎ মিষ্টি সিদ্ধার্থকে জানায় যে এই প্রসাদটা তার মায়ের জন্য সে নিয়ে যাচ্ছিল। তখন সিদ্ধার্থ তার কাছ থেকে অর্ধেক প্রসাদ খায় এবং তাকে বলে অর্ধেকটা তার মায়ের জন্য নিয়ে যেতে। এরপরেই বাচ্চা মেয়েটা একজন লোককে ডেকে আনে সিদ্ধার্থ গাড়িটাকে সারিয়ে দেওয়ার জন্য। তারপর সিদ্ধার্থ মিঠাইয়ের দেওয়া গোপালের লকেট মিষ্টিকে পরিয়ে দেবে।
এরপরে সিদ্ধার্থ সেই বাচ্চা মেয়েটাকে তার বাড়িতে ছাড়তে যায় রিক্সা করে। কিন্তু মিষ্টি মনে মনে ভাবে যে সে তো বাড়িতে কাউকে নিয়ে যেতে পারবে না যদি কেউ যায় তাহলে তার বাড়িতে যে দুষ্টু দাদু দিদা আছে তার মাকে কথা শোনাবে। তাই জন্য কিছুদূর আগেই রিকশা দাঁড় করিয়ে সিদ্ধার্থকে ফিরে যেতে বলে। এরপরেই মিষ্টিকে ডাকতে ডাকতে মিঠাই আসে কিন্তু সিদ্ধার্থের সঙ্গে মিঠাইয়ের মুখোমুখি হয় না। কিন্তু এখনো বোঝা যাচ্ছে না যে মিঠাই কেন এত বছর দূরে রয়েছে সকলের থেকে। এছাড়া এই বাচ্চা মেয়েটাই বা কে যার সঙ্গে সিদ্ধার্থের এত ভালো বন্ধুত্ব হয়ে গেল!

