‘মেয়েবেলা’ দর্শকের খুশি করতে ছোট পর্দায় আবারো ফিরছে ‘মৌ-ডোডো’ জুড়ি, খোদ সেই খবর ঘোষণা করলেন অর্পণ-স্বীকৃতি

স্টার জলসা (Star jalsha) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল মেয়েবেলা (Meyebela)। চ্যানেলের আর পাঁচটা ধারাবাহিকের চেয়ে একেবারে অন্য ধাঁচে সুর বেধেছিল এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রধান বক্তব্য ছিল মেয়েরাই মেয়েদের শত্রু। এছাড়াও মেয়েদের জীবনের অনেক না পাওয়াকে তুলে ধরা হয়েছিল এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। বহুদিন পর একেবারে অন্যরকম একটা গল্পের সাদ দিয়েছিল এই ধারাবাহিক।
দর্শকের পছন্দের ‘মেয়েবেলা’ কেন এতো তাড়াতাড়ি বন্ধ করলো চ্যানেল?
কিন্তু দুর্ভাগ্যের বিষয় মাত্র ছ’মাসেই শেষ হয়ে যায় ‘মেয়েবেলা’-র জার্নি। গত জানুয়ারি মাসে শুরু হয়েছিল স্বীকৃতি মজুমদার ও অর্পণ ঘোষালের ‘মেয়েবেলা’। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র বীথি রূপে এই ধারাবাহিকে প্রবেশ করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। দীর্ঘ পাঁচবছর পর মেয়েবেলার হাত ধরেই টেলিভিশনে ফিরেছিলেন বিজেপি নেত্রী -রূপা গঙ্গোপাধ্যায়।
পাঁচ মাসে টিআরপি (TRP) -তে সেরা দশে স্থান পেলেও, খুব একটা ভাল স্কোর করেনি এই মেগা। এরপর হঠাৎ ধারাবাহিক থেকে বিদায় নেন রূপা। কারণ হিসেবে তিনি জানান শুরুতে তাকে যে চরিত্রের কথা বলা হয়েছিল ধীরে ধীরে সেই চরিত্রের সাথে আজকের চরিত্রের কোন মিল পাচ্ছেন না তিনি। তাঁর স্থানে বীথি চরিত্রে অভিনয় শুরু করেন, অনুশ্রী দাস। অনেকে মনে করছিলেন, রূপা গঙ্গোপাধ্যায়ের জায়গায় অনুশ্রী দাস আসায়, ধারাবাহিকের রেটিং আরও পড়ছে।
‘মৌঝড়’ জুটি প্রথম থেকেই জনপ্রিয়তার শিখরে ছিল;
ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ মৌ এবং ডোডোর গ্রহণযোগ্যতা কিছু কম ছিল না। ধীরে ধীরে এই জুটিটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিল ভক্তদের মাঝে। এটাই ছিল তাদের প্রথম জুটি এবং নায়কের প্রথম ধারাবাহিক। দর্শকরা এই জুটিকে এতটাই পছন্দ করছিলেন যে টিআরপি যাই হোক না কেন আরো দীর্ঘ কিছুদিন এই জুটিকে দেখতে চাইছিলেন তারা। কিন্তু তেমনটা হতে দিল না চ্যানেল। অকালেই শেষ করে দিল এই ধারাবাহিককে।

অর্পণ-স্বীকৃতির কোন পোস্ট দর্শক মহলে ঝড় তুললো?
সম্প্রতি মেয়েবেলার নায়ক নির্ঝর তার সোশ্যাল মিডিয়ায় তার এবং মৌ এর ব্ল্যাক এন্ড হোয়াইট একটি ছবি শেয়ার করেন। আর সেই ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন “শুটিং? কিসের শুটিং?”। আর সেই পোষ্টের কমেন্ট বক্সে অভিনেত্রী কমেন্ট করেন “সারপ্রাইজ”। এই সব কিছু দেখে দর্শকদের ধারণা টেলিভিশনের পর্দায় আরো একবার ফিরতে চলেছে মৌঝড় জুটি। তবে এই নিয়ে কোন চূড়ান্ত খবর এখনো অব্দি পাওয়া যায়নি।
View this post on Instagram

