এপার বাংলার মিঠাইকে ডাকছে ওপার বাংলা, এবার বাংলাদেশী ছবিতে মিঠাই! কে হবে অভিনেত্রীর নায়ক?

প্রায় একমাস হয়ে গেল শেষ হয়েছে মিঠাই (Mithai)। জি বাংলার (Zee Bangla) এখনো পর্যন্ত সম্প্রচারিত ধারাবাহিকগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই ধারাবাহিক। এখানে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং আদৃত রয় (Adrit Roy)-কে। মিঠাই দর্শক মহলে যে পরিমাণ ভালোবাসা পেয়েছিল তা বোধহয় অন্য কোন ধারাবাহিক পায়নি। শুটিংয়ের শেষ দিন দেশ-বিদেশ থেকে বহু মানুষজন এসেছিলেন তাদের প্রিয় কলা কুশলীদের একবার চোখের দেখা দেখতে। এদের মধ্যে অনেকেই ছিলেন বাংলাদেশী।
মিঠাই ধারাবাহিকের অন্যান্যরা নানা ধারাবাহিকে কাজ করছে
বর্তমানে মিঠাইয়ের প্রায় প্রত্যেক চরিত্রই অন্য কোন নতুন ধারাবাহিকে অন্য রূপে নিজেদের মেলে ধরেছেন। সেখানে কারো চরিত্র ধূসর আবার কারো চরিত্র পজিটিভ। এখন অব্দি যারা নতুন প্রজেক্টে যোগ দেননি তারাও হয়তো আরো কিছুদিনের মধ্যেই যুক্ত হয়ে যাবেন নতুন কোন কাজের সঙ্গে। বর্তমানে সৌমিতৃষা কাজ করছেন দেবের নতুন সিনেমা প্রধান এর নায়িকা চরিত্রে। আর এর মাঝেই এলো বাংলাদেশ থেকে ডাক!
এপার বাংলার মত ওপার বাংলাতেও সমান জনপ্রিয়তা অভিনেত্রীর
মিঠাই পশ্চিমবঙ্গে যতটা ভালোবাসা এবং সমর্থন পেয়েছে বাংলাদেশেও ঠিক তেমনি ভালোবাসার পাত্রী হয়েছে মিঠাই। তারা মিঠাইকে দেখতে চায় তাদের দেশে। মিঠাইয়ের শেষ দিন অনেক উপহার পেয়েছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ঢাকাই জামদানি, রকমাকি জাঙ্ক জুয়েলারি আছেই। নায়িকা নাচতে ভালবাসেন। তাই দামি ঘুঙুরও পাঠিয়েছেন তাঁরা। প্রত্যেকটা উপহার তাঁর ভীষণ প্রিয়। আলাদা করে জন্মদিনের উপহারের কথা না বললেই নয়। দুই বাংলা তাঁর ওই দিন বিশেষ করে তুলেছিল সোনার হার উপহার দিয়ে!
কী বললেন সৌমীতৃষা?
বাংলাদেশের দর্শকদের থেকে অনেক ডাক পেয়েছেন অভিনেত্রী, ‘‘আমাদের দেশে এস দিদি। কাজ করো আমাদের বিনোদন দুনিয়াতেও। আমরা তোমাকে কাছ থেকে দেখতে চাই। তোমার কাজের সাক্ষী থাকতে চাই।’’ যাঁরা আসতে পারেন তাঁরা সেটে চলে এসেছেন। যাঁরা পারেননি তাঁরা নিজের দেশে নায়িকাকে দেখার অপেক্ষায়। তবে কি এবার বাংলাদেশী প্রজেক্টে পদার্পণ করতে চলেছেন অভিনেত্রী?
তাঁর কথায়, ‘‘এখনও কোনও কথা হয়নি। তবে সুযোগ পেলে নিশ্চয়ই ওপার বাংলার ছবিতে অভিনয় করব।’’ সুযোগ পেলেই সে দেশের সিরিজ, ছবি দেখেন তিনি। শাকিব খান, মোশারফ করিম, অপূর্ব না চঞ্চল চৌধুরী? কার বিপরীতে নিজেকে দেখতে চান নায়িকা? সৌমিতৃষার জবাব, ‘‘পছন্দ-অপছন্দ জানানোর মতো এত বড়োও হয়ে যাইনি। পরিচালক যাঁর বিপরীতে নির্বাচন করবেন তাঁর সঙ্গেই খুশিমনে অভিনয় করব।’’
View this post on Instagram

