সোনা রূপার কাছে ফিকে জ্যাস স্যানাল! দ্বিতীয় স্থানে থাকলেও জগদ্ধাত্রী অনেক পিছিয়ে অনুরাগের ছোঁয়ার থেকে, চিন্তায় ভক্তরা

এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) এবং চলতি সপ্তাহ অনুযায়ী জি বাংলা (Zee Bangla) চ্যানেলের সবচেয়ে জনপ্রিয়তা প্রাপ্ত ধারাবাহিক হচ্ছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। চলতি সপ্তাহে টিআরপি তালিকা দেখে এটা একদমই স্পষ্ট।

অনুরাগের ছোঁয়ার গল্প

এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে চলছে বেশ উত্তেজনাময় পর্ব। হয়তো আর কিছু দিনের মধ্যেই ধরা পড়বে আসল দোষীরা। সমস্ত সত্যিটা সবার সাথে সাথে সূর্যের সামনেও স্পষ্ট হয়ে যাবে। এখন তার অপেক্ষাতেই বিভোর হয়ে রয়েছেন দর্শকরা। যতদিন না পর্যন্ত এই সমস্যার বা রহস্যের কিনারা হচ্ছে ততদিন অব্দি অন্তত এই ধারাবাহিক থেকে চোখ সরাতে পারছেন না দর্শকরা।

জগদ্ধাত্রীর গল্প

অন্যদিকে জগদ্ধাত্রী ধারাবাহিকও উত্তেজনার কমতি নেই। এতদিন অব্দি চলছিল স্বয়ম্ভুর মৃত্যু ঘটেছে কি ঘটেনি সেই রহস্যের উন্মোচন। আর এখন চলছে তাকে কে বা কারা মারতে চেয়েছিল এবং কে গুলিটা করেছে সেই রহস্যের উদঘাটন। অর্থাৎ দুই ধারাবাহিকে মেতে আছেন দর্শক মহল।

কেন পিছিয়ে পড়ছে জগদ্ধাত্রী?

তবে কোথাও গিয়ে অনুরাগের ছোঁয়ার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা জগদ্ধাত্রী ধারাবাহিকের তুলনায় অনেকখানি বেশি। জগদ্ধাত্রী ধারাবাহিকটি হয়তো ফুলকিকে বিট করে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে আসতে পেরেছে কিন্তু সেখান থেকে এই মুহূর্তে প্রথম স্থানে নিজেকে নিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য বা অসম্ভব বললেও ভুল হবে না।

টিআরপি তালিকায় অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত নম্বর ৮.৭ অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকেও জগদ্ধাত্রী প্রাপ্ত নম্বর ৭.৯। দুজনের প্রাপ্ত নম্বরের মধ্যেকার পার্থক্যটা নেহাত কম নয়। ভক্তদের মতে এত তাড়াতাড়ি কোনোভাবেই জগদ্ধাত্রী পারবে না অনুরাগের ছোঁয়ার জায়গা নিতে।

Back to top button